মন্ত্রক বন্টন মোদির, সড়ক পরিবহণে গড়কড়ি, প্রতিরক্ষায় রাজনাথ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার ২৩ ঘন্টা বাদে সতীর্থ মন্ত্রীদের মধ্যে মন্ত্রক বন্টন করলেন নরেন্দ্র মোদি। মোদি ২.০ সরকারে গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে যাঁরা ছিলেন তাঁদের হাতে সেই দফতর রেখে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন অমিত শাহ। সড়ক পরিবহণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন মন্ত্রিসভার বর্ষীয়ান সদস্য নীতিন গড়কড়ি। ডেপুটি হিসাবে তিনি পেয়েছেন অজয় টামটা ও হর্ষ মালহোত্রাকে।

গতকাল রবিবার সন্ধ্যায় টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গেই শপথ নেন আরও ৭১ মন্ত্রী। তার মধ্যে পূর্ণ মন্ত্রী ৩০ জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পাঁচজন এবং প্রতিমন্ত্রী ৩৬ জন। সোমবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লির লোক কল্যাণ মার্গের সরকারি বাসভবনে প্রথম মন্ত্রিসভার বৈঠক বসে। সূত্রের খবর, নতুন সরকারের প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিশেষ আলোচনা হয়। এই প্রকল্পের অধীনে গ্রামে এবং শহরের গরিবদের জন্য তিন কোটি বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকেই সতীর্থদের মধ্যে মন্ত্রক বন্টন করেন প্রধানমন্ত্রী। গত সরকারে গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব যাঁদের হাতে ছিল, তাঁদেরকেই রেখে দেওয়া হয়েছে। প্রতিরক্ষার দায়িত্ব পেয়েছেন রাজনাথ সিংহ। অর্থমন্ত্রী রইল নির্মলা সীতারমনের হাতে। বিদেশ মন্ত্রকের দায়িত্ব সামলাবেন এস জয়শঙ্কর। বিদ্যু‍ৎ ও নগরোন্নয়ন মন্ত্রী হয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার। বিহারের জিতনরাম মাজির হাতে দেওয়া হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দায়িত্ব। সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী হলেন গজেন্দ্র সিং শেখাওয়াত। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে কৃষির পাশাপাশি পঞ্চায়েত মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। জল সম্পদ উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন সিআর পাতিল। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন তেলুগু দেশমের কে রামমোহন নায়ডু।

এনডিএ’র অন্যতম শরিক লোক জনশক্তি পার্টির চিরাগ পাসোয়ানকে দেওয়া হয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। প্রথম মোদি মন্ত্রিসভাতেও তিনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন। ধর্মেন্দ্র প্রধানের হাতে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে। জেডিএস নেতা এইচডি কুমারস্বামী পেয়েছেন ইস্পাত ও ভারী শিল্প মন্ত্রকের দায়িত্ব। 

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪