রুদ্রপ্রয়াগে দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪, আর্থিক সাহায্যের ঘোষণা কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  রুদ্রপ্রয়াগে  ঋষিকেশ- বদ্রীনাথ হাইওয়ে থেকে আচমকাই গভীর খাদে পড়ল যাত্রীবাহী  টেম্পো ট্রাভেলার । আর তাতেই এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৪ জন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ওই টেম্পো ট্রাভেলারের মধ্যে ২৩ জন যাত্রী ছিলেন।

ইতিমধ্যেই দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যদের ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছে কেন্দ্রীয়  সরকার। পাশাপাশি আহত পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। এই দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন,’ রুদ্রপ্রয়াগে  টেম্পো ট্রাভেলার দুর্ঘটনার নিহত পরিবারকে জানাই সমবেদনা । আমি বাবা কেদারনাথের  কাছে আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।  স্থানীয় প্রশাসন এবং এসডিআরএফ দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে। কি করে এমন দুর্ঘটনা ঘটল সেই তদন্তের জন্য জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।‘

উল্লেখ্য, শনিবার ঋষিকেশ- বদ্রীনাথ হাইওয়েতে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায়  রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশের দল। চলছে  উদ্ধারকাজ । পুলিশ সূত্রে খবর,  অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে  নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।  এসডিআরএফের কমান্ডান্ট মণিকান্ত মিশ্র জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার মৃতের সংখ্যা বাড়তে পারে।তবে এখন নিহতদের পরিচয় সম্পর্কে জানা যায়নি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি