ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ওমান উপকূলে ফের তেলবাহী ট্যাঙ্কারের হামলায় ক্ষতির মুখে পড়ে ভারতীয়রা। আজ, বুধবার তেলবাহী ট্যাঙ্কার সেটেবেল্লোতে আচমকাই ক্ষেপণাস্ত্র ছোড়ে মার্কিন নৌসেনা। যার ফলে সেটি ডুবে যায়। সেই সময়ে ওই ট্যাঙ্কারে ছিলেন ২৪ ভারতীয় নাবিক। যাদের মধ্যে ২১ জনকে উদ্ধার করে ওমানের উপকূলরক্ষীবাহিনী। বাকি তিনজন নিখোঁজ বলে জানিয়েছে নয়াদিল্লি। গত সোমবার দ্বীপরাষ্ট্র পালাউয়ের ‘ম্যারিভেক্স’ তেলবাহী ট্যাঙ্কারের মতোই আজ, বুধবারও ওমান উপকূলে একই ধরণের হামলায় ক্ষতিগ্রস্ত ভারতীয়রা। যাতে ক্ষুব্ধ নয়াদিল্লি। আজ, বুধবার নয়াদিল্লির তরফে জানানো হয়েছে, তেলবাহী ট্যাঙ্কার সেটেবেল্লোতে থাকা সকল নাবিকই ভারতীয় ছিলেন। তিনজনের সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে উদ্ধারকাজ চলছে এখনও। বিদেশমন্ত্রকের তরফে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। যদিও আমেরিকার বিরুদ্ধে এই বিষয়ে কিছুই বলা হয়নি।

আরও পডুন: নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

কিন্তু কেন এই তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন সেনা হামলা চালাল তার উত্তর মেলেনি। তবে আজ, বুধবারই নয়, গত সোমবারও দ্বীপরাষ্ট্র পালাউয়ের ‘ম্যারিভেক্স’ ট্যাঙ্কারে হামলা চালিয়েছিল মার্কিন নৌসেনা। ওই দ্বীপরাষ্ট্রের উপর আগের থেকেই নিষেধাজ্ঞা জারি করে রেখেছে আমেরিকা। অভিযোগ, সেই নিষেধাজ্ঞা উড়িয়ে পালাউয়ের ‘ম্যারিভেক্স’ নামে একটি ট্যাঙ্কার হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ টপকে এগিয়ে যাচ্ছিল। সেই কারণেই ওই ট্যাঙ্কারটিতে হামলা চালিয়েছিল মার্কিন সেনা। আমেরিকার নৌবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রটি ট্যাঙ্কারটির ইঞ্জিন রুমে আঘাত হানে। সঙ্গে সঙ্গেই দাউদাউ করে আগুন ধরে গিয়েছিল সেটিতে। প্রাণ ভয়ে দৌড়তে থাকেন ওই ট্যাঙ্কারে থাকা ২৪ জন ভারতীয় নাবিকরা। সেই সময়ে ওই ট্যাঙ্কারটি থেকে কিছু নাবিকের চিৎকার অডিও বার্তার মাধ্যমে মুম্বইতে অবস্থিত ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারে (এমআরসিসি) এসে পৌঁছোয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তড়িঘড়ি ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তরফে যোগাযোগ করা হয়েছিল ওমানের মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ সেন্টারের (ওএমএসসি) সঙ্গে। ভারতের এমআরসিসি-র থেকে খবর পাওয়া মাত্রই ওমানের বিমান বাহিনীর একটি হেলিকপ্টার মাসিরাহ দ্বীপ থেকে রওনা দিয়েছিল। ২০ মিনিট পর সেটি পৌঁছে ছিল ‘ম্যারিভেক্স’ নামক ট্যাঙ্কারের কাছে। তার পরে শুরু হয়েছিল উদ্ধারকাজ। 

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের 2১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে