হিন্দু হয়েও ছেলের নামে ছাগল কোরবানি দিলেন অপু বিশ্বাস

এছাড়াও ঢালি রাজা শাকিব খানের প্রাক্তন স্ত্রী তথা ঢালিউড নায়িকা অপু বিশ্বাসও অন্য ধর্মের অনুসারী হয়েও কোরবানি ঈদে সামিল হয়েছেন। জানা গেছে, তিনি তাঁর ছেলে আব্রাম খান জয়ের নামে ছাগল কোরবানি দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আজ গোটা বিশ্বজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহার। ইসলাম ধর্মাবলম্বীদের একটি খুশির উৎসব।তবে ঈদুল আজহারকে মুলত কোরবানি ঈদ বলা হয়। যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ পশু কোরবানি দেন, এটাই তাঁদের উৎসবের বিশেষত্ব। প্রতি বছরই কোরবানি ঈদে প্রচুর প্রচুর খামার খালি হয়ে যায়। তবে কেউ কেউ গরু কোরবানি দেয় আবার কেউ কেউ ছাগল কোরবানি দেয়। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও এই উৎসবে সামিল হয়।

ঈদের ঝলক ভারতে তেমন একটা দেখা না গেলেও বাংলাদেশে আজ গোটা দিন উৎসবের মরসুম। প্রতি বছরই এদিনে পশু কোরবানি দেন অধিকাংশ তারকাই। আর কে কী কোরবানি দিলেন, তা নিয়েও ভক্তদের আগ্রহ থাকে তুমুল। বিএফডিসিতে গরু কোরবানি দিয়েছেন ঢালিউডের চর্চিত নায়িকা পরীমণি। এবং তা বাড়িতে এনে ছেলে পদ্মের সঙ্গে আনন্দ করেছেন অভিনেত্রী। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন পরীমণি। তবে শুধু মুসলিম ধর্মাবলম্বী তারকারাই নয়, অন্য ধর্মের অনুসারী তারকারাও এই কোরবানি উৎসবে অংশ নিয়েছেন। একই দেশে থেকে দেশের তৈরি নিয়মে পা মেলাচ্ছেন। তাদের মধ্যে বিদ্যা সিনহা মিম- প্রতি বছরের ঈদুল আজহায় তাঁর বাড়ির গৃহকর্মী ও গাড়ির চালকের জন্য কোরবানির পশু কেনেন, এবং তাতে অংশও নেন।

এবারেও তার ব্যতিক্রম হয়নি। এছাড়াও ঢালি রাজা শাকিব খানের প্রাক্তন স্ত্রী তথা ঢালিউড নায়িকা অপু বিশ্বাসও অন্য ধর্মের অনুসারী হয়েও কোরবানি ঈদে সামিল হয়েছেন। জানা গেছে, তিনি তাঁর ছেলে আব্রাম খান জয়ের নামে ছাগল কোরবানি দিয়েছেন। তিনি সাদা রঙের একটি ছাগল কিনে তা কোরবানি দিয়েছেন। এছাড়া প্রতি বারের মত এবারও কোরবানি দিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী তথা শাকিব খানের দ্বিতীয় স্ত্রী। তিনি একটি গরু কোরবানি দিয়েছেন।প্রসঙ্গত, এবারের ঈদে অপু বিশ্বাসের কোনো সিনেমা মুক্তি না পেলেও বুবলী অভিনীত ‘রিভেঞ্জ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। তবে ঈদের পর অপু বিশ্বাস দর্শকদের ধামাকা দেবেন বলে জানিয়েছেন। বর্তমানে এই চিত্রনায়িকা ব্যস্ত আছেন বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট