‘আমাদের এখানে তেল ভরবে, অথচ আমরাই যেতে পারব না’, ক্ষুব্ধ মমতা দিলেন চরম হুঁশিয়ারি

আমাদের এখানে তেল ভরবে, অথচ আমরাই যেতে পারব না এটা হতে পারে না। এর পর আমাদেরও ভাবতে হবে - চরম হুঁশিয়ারি মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোম সকালে উত্তরবঙ্গের(North Bengal) দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের রাঙাপানি(Rangapani) স্টেশনের কাছে ঘটে গিয়েছে ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনা(Kanchanjungha Express Accident)। সেই দুর্ঘটনার খবর পেয়েই দেশের প্রাক্তন রেলমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) তাঁর উদ্বেগ জানিয়ে ট্যুইট করেছিলেন। সেই সঙ্গে উদ্ধারকার্যের জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছিলেন। নির্দেশ দিয়েছিলেন মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব-সহ রাজ্য প্রশাসনের পদস্থ অফিসারদের। তার পরেই মুখ্যমন্ত্রী প্রস্তুতি নেন উত্তরবঙ্গ রওনা হওয়ার। কিন্তু সেখানেই থমকাতে হয় তাঁকে। দেখা যায় বেলা সাড়ে ১২টার বিমানে জায়গা নেই। দুপুরে এয়ার ইন্ডিয়ার বিমানই নেই। এমনকি রাজ্য সরকারকে না জানিয়ে রাজ্যে বিমানটিকেও অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। এর জেরে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গে পাড়ি জমাতেই বিকাল হয়ে যায়। এদিন কলকাতা বিমানবন্দরে(Kolkata Airport) সাংবাদিকদের কাছে বিমান নিয়ে এই অব্যবস্থায় নিজের ক্ষোভ উগরে দেন মমতা। একইসঙ্গে চরম হুঁশিয়ারিও দিয়ে দেন।

ঠিক কী বলেছেন মমতা? এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘উত্তরবঙ্গ যাওয়ার এত কম বিমান কেন? বিমানের যে এই অবস্থা, আমি তো জানতামই না। দুপুর ১২টা ৪০ এ উত্তরবঙ্গের বিমান। সেটা তো বুক হয়ে গিয়েছে পুরো। তার পর সেই বিকেলে বিমান। মাঝে আর একটাও বিমান নেই। এই কারণেই তো যেতে এত দেরি হচ্ছে। ইন্ডিগোর বিমানে বুক করা হল। প্রথমে বলছিল, এয়ার ইন্ডিয়ার বিমান। কিন্তু তা নয়। এত কম বিমান উত্তরবঙ্গে যাওয়ার! অথচ এখানে এসেই বিমানগুলো ফ্রিতে জ্বালানি তেল ভরে আর যাওয়ার বেলায় সব বাতিল করবে। আমাদের এখানে তেল ভরবে, অথচ আমরাই যেতে পারব না এটা হতে পারে না। এর পর আমাদেরও ভাবতে হবে।’ নবান্ন সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কথা শোনার পরেই মমতা অকুস্থলে যাওয়ার সিদ্ধান্ত নেন।

কিন্তু বিমানবন্দর সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টের আগে বাগডোগরা যাওয়ার কোনও বাণিজ্যিক উ়ড়ান নেই। রাজ্য সরকার যে বিশেষ বিমানটি নিয়ে রেখেছে, সেটিও অনিবার্য কারণে সোমবার পাওয়া যায়নি। দিল্লি বা অন্য রাজ্য থেকে বিমান এনে উত্তরবঙ্গ রওনা হতে গেলেও বিকেল গড়িয়ে যাবে। ফলে প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, বিকালের বাণিজ্যিক উড়ানেই উত্তরবঙ্গে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে হেলিকপ্টারের বন্দোবস্ত করারও চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা-ও পাওয়া যায়নি। তা ছাড়া উত্তরবঙ্গে আবহাওয়ার যা অবস্থা, তাতে কপ্টার ওড়ার ক্ষেত্রেও ঝুঁকি রয়েছে। তাই সেই পরিকল্পনাও বাতিল হয়।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন