বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন কিউই অধিনায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে নিউজিল্যান্ড। আর দলের ব্যর্থতার দায়ভার নিজের কাঁধে নিয়ে  অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন কেন উইলিয়ামসন। সাদা বলে তিনি আর নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন না বলে বুধবার ঘোষণা করেছেন। সেই সঙ্গে ২০২৪-২৫ সালে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও স্বাক্ষর করতে অস্বীকার করেছেন উইলিয়ামসন।

২০১১ সালে নিউজিল্যান্ডের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল কেন উইলিয়ামসন। তার পরে নিজের পারফরম্যান্সের জোরেই টি টোয়েন্টি, ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেটে কিউই দলে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি কিউইদের অধিনায়কত্বের দায়িত্বও সামলেছেন। তাঁর নেতৃত্বেই ভারতকে হারিয়ে আইসিসি’র প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল নিউজিল্যান্ড। ভারতের মাটিতে গত বছর একদিনের  বিশ্বকাপে চোটের কারণে প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারেননি উইলিয়ামসন। দীর্ঘদিন ধরেই চোট সমস্যায় জর্জরিত তিনি।এই মুহুর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা চার ব্যাটারের একজন হিসেবে মনে করা হয় উইলিয়ামসনকে।

টি টোয়েন্টি বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের জেরে সাদা বলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও উইলিয়ামসন জানিয়ে দিয়েছেন, আপাতত ক্রিকেটকে আলবিদা জানানোর কোনও ইচ্ছে তাঁর নেই। যত দিন সুযোগ পাবেন দেশের হয়ে খেলবেন। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে কেন জানিয়েছেন, অন্য দেশের টি টোয়েন্টি লিগ চুটিয়ে খেলার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’