জল সংকট না মিটলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট, প্রধানমন্ত্রীকে চিঠি আপের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে তাপপ্রবাহের মাঝে চলছে জল সংকট। এই পরিস্থিতিতে বড় পদক্ষেপ নিতে চলেছে আম আদমি পার্টি। বুধবার অতিশী দিল্লিতে জল সংকট নিয়ে প্রধানমন্ত্রী চিঠি লিখেছেন। আর সেখানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘আগামী ২১ জুনের মধ্যে দিল্লিতে জল সংকট সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হবে।‘

অতিশী আরও জানিয়েছেন,’তীব্র দাবদাহের পাশাপাশি জল সংকটের সঙ্গে লড়াই করছে দিল্লিবাসী।  মঙ্গলবার হরিয়ানা থেকে দিল্লিতে ৬১৩ এমজিডি জলের পরিবর্তে ৫১৩ এমজিডি জল  ছাড়া হয়েছে। এরফলে প্রায় ২৮ লক্ষেরও বেশি বাসিন্দা জল পাইনি। ‘ অন্যদিকে প্রতিকূল আবহাওয়ার মধ্যে গীতা কলোনি, বসন্ত বিহার, ওখলার মতো জনবহুল এলাকায় দেখা দিয়েছে জলের জন্য হাহাকার। এই পরিস্থিতিতে ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে। তাই ট্যাঙ্কার আসার খবর পাওয়া মাত্রই বাসিন্দারা জলের জন্য ভিড় করছেন। ট্যাঙ্কারের সামনে দীর্ঘ লাইন দেখা গিয়েছে। শুধু তাই নয় জল নিয়ে শুরু হয় সাধারণ মানুষদের মধ্যে বচসা।  আর তা নিয়ে বেশ উদ্বিগ্ন বাসিন্দারা।

উল্লেখ্য, বর্তমানে গরমে নাজেহাল রাজধানীবাসী। গরমের কারণে রাজধানীর বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে তীব্র জল সঙ্কট। কোথাও-কোথাও টিউবওয়েল বিকল হয়ে পড়েছে। জল মিলছে না। কোথাও আবার ট্যাপ কলে সরু সুতোর মতো করে পড়ছে জল। এক বালতি জলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বাসিন্দাদের। বিভিন্ন জায়গায় ট্যাঙ্ক পাঠিয়ে জলের জোগান দেওয়া হচ্ছে বটে, যদিও তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। জল নিয়ে নিজেদের মধ্যে বচসা-মারামারিতেও জড়িয়ে পড়ছেন বাসিন্দারা। তাই পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য  শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কেজরিওয়ালের প্রশাসন। তবে কবে কমবে  জলকষ্ট সেইদিকে তাকিয়ে রয়েছে দিল্লি বাসী।

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাইবার প্রতারণার ফাঁদ, পুলিশের নোটিসের পরই আত্মঘাতী মহিলার

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিতর্কের মুখে ছবির কাহিনী, দ্বিতীয় দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩