হজ করতে গিয়ে মক্কায় প্রাণ হারালেন ৬৮ ভারতীয়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মক্কায় চলছে তীব্র দাবদাহ। এই পরিস্থিতিতে মক্কায় হজ করতে গিয়ে প্রাণ হারালেন ৬৮ জন ভারতীয়। এমনটাই জানিয়েছেন  সৌদি আরবে এক কূটনীতিক । তবে এখন নিহত ভারতীয়দের পরিচয় জানা যায়নি।  এক  আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর,  হজ করতে গিয়ে মক্কায়  মৃতের সংখ্যা বেড়ে হয়েছে  ৬৪৫ জন। তাদের মধ্যে ৩২৩ জন মিশরীয় এবং ৬০ জন জর্ডানের বাসিন্দা।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া দফতর  জানিয়েছে, মক্কার গ্র্যান্ড মসজিদে তাপমাত্রা বর্তমানে  ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস। সেখানে চলছে তাপপ্রবাহ।  সৌদি কর্তৃপক্ষ তরফে জানান হয়েছে, তাপপ্রবাহের জেরে দুই হাজারেরও বেশি হজযাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে প্রশাসনের তরফে চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি হজযাত্রীদের ছাতা ব্যবহার এবং প্রচুর পরিমাণে জল খাওয়ার পরামর্শ দিয়েছে চিকিৎসকেরা ।

উল্লেখ্য সৌদি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এ বছর প্রায় ১৮ লাখ হজ করতে এসেছেন। যাদের মধ্যে ১৬ লাখ বিদেশের নাগরিক ছিলেন । সূত্রের খবর গত বছর মক্কায়  বিভিন্ন দেশে অন্তত ২৪০ জন হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।  এবার সেই রেকর্ড ভেঙে গেল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে , সৌদি কর্তৃপক্ষ প্রদত্ত শীতাতপ নিয়ন্ত্রিত সুবিধা না পাওয়ায় এই হজযাত্রীরা ঝুঁকির মধ্যে পড়েছেন। বলা বাহুল্য,  ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম হল হজ যাত্রা। ইসলাম ধর্মাবলম্বী প্রতিটি সক্ষম ব্যক্তিকে জীবনে একবার হজযাত্রা করতে হয়। 

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন