ওয়েস্ট ইন্ডিজকে দুরমুশ করে জয়ী ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে অনায়াসে হারিয়ে দিল গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ১৮০ রান তুলেছিল ক্যারিবিয়রা। ১৫ বল বাকি থাকতেই হাতে আট উইকেট নিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জস বাটলার বাহিনী।

বৃহস্পতিবার সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। শুরুতেই মারমুখী মেজাজে ব্যাট করতে শুরু করেন ব্রেন্ডন কিং। কিন্তু ১৩ বলে ২৩ রান করে আহত হয়ে মাঠ ছাড়েন তিনি। এর পরে জনসন চার্লস ও নিকোলাস পুরান দলকে এগিয়ে নিয়ে যান। যদিও দুজনেই মন্থর গতিতে ব্যাট করেন। মইন আলির বলে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন জনসন (৩৮)। চার নম্বরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন ক্যারিবীয় অধিনায়ক রভম্যান পাওয়েল। ১৭ বলে ৩৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। এদিনও আন্দ্রে রাসেল ব্যাট হাতে সফল হননি। তিনি আদিল রশিদের বলে ১ রান করে ফেরেন। আগের ম্যাচে ঝড় তোলা নিকোলাস পুরান ৩২ বলে ৩৬ রান করে ফিরে যান। শেষের দিকে শেরফানে রাদারফোর্ড (অপরাজিত ২৮) ও রোমারিও শেফার্ড (অপরাজিত ৫) জুটি বেঁধে ৩৭ রান যোগ করে দলকে ১৮০ রানে পৌঁছে দেন।

জয়ের জন্য ১৮১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে দারুণ সূচনা করেন ইংল্যান্ডের দুই গোড়াপত্তনকারী ব্যাটার ফিল সল্ট ও জস বাটলার। তবে ক্যারিবীয় বোলারদের বিরুদ্ধে সবচেয়ে নির্দয় ছিলেন সল্ট। অষ্টম ওভারে বল করতে এসে রোস্টন চেজ ইংল্যান্ড অধিনায়ককে ফিরিয়ে জুটি ভাঙেন। ২২ বলে ২৫ রান করে ফিরে যান বাটলার। তিন নম্বরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি মইন আলি। ১০ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন। এর পরেই রুদ্রমূর্তি ধারণ করেন সল্ট ও জনি বেয়ারস্টো। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের তুলোধনা করে ১৭.৩ ওভারেই দলকে জয় এনে দেন। ৪৭ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন সল্ট। উল্টোদিকে ২৬ বলে ৪৮ রানে আপরাজিত থেকে যান বেয়ারস্টো।  

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪