Yoga Day: টাইমস স্কোয়ারে আন্তর্জাতিক যোগ দিবস পালন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আজ ২১শে জুন শুক্রবার, অর্থাৎ আজ আন্তর্জাতিক যোগ দিবস। এই দিবসে নানান থিম ও আনুষ্ঠানিকভাবে পালনের মাধ্যমে জনসাধারণকে সচেতন করা হয়। আজ যখন দেশ জুড়ে সকলে যোগা দিবস উদযাপন করতে ব্যস্ত তখন সে রকমই এক ছবি দেখা গেল নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারে। যোগ ব্যায়াম উপলক্ষ্যে বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটিতে ব্যাপক জনসমারোহের ঢল দেখা যায়।  প্রচুর  প্রবাসী  ভারতীয়দের সঙ্গে নিউ ইয়র্ক সিটির বাসিন্দারাও এই যোগ ব্যায়ামে অংশ নেয়  টাইম স্কোয়ারে।

নিউ ইয়র্ক সিটির অন্যতম জনপ্রিয় জায়গা হল টাইম স্কোয়ার। যেখানে হাজার হাজার মানুষকে দেখা যায় যোগাসন করতে। যোগ দিবস উপলক্ষে টাইমস স্কোয়ারে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল প্রবাসী  ভারতীয় দূতাবাস।

টাইমস স্কোয়ারে যোগ দিবসের জন্য মোট ৭টি সেশনের আয়োজন করা হয়েছিল প্রবাসী ভারতীয় দূতাবাসের তরফে। যা নিয়ে ভারতীয় কনসাল জেনারেল বিনয় প্রধান বলেন, “সুস্থ থাকতে ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করতে যোগের গুরুত্ব অপরিসীম। টাইমস স্কোয়ারে অনুষ্ঠিত আমাদের সেশন গুলোতে দিনভর ৮ থেকে ১০ হাজার মানুষ অংশগ্রহণ করেছেন। সকলকে ধন্যবাদ।”

নিউ ইয়র্ক অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতার মধ্যেও সকলে খুব সকালে ঘুম থেকে উঠে এখানে এসেছিলেন। গত বছর এখানে তাপমাত্রা বেশি ছিল। তবে এই বছর এটি শীর্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবছর গ্রীষ্মে এই তাপপ্রবাহের কারণে প্রায় ৩০০ লোকের প্রাণহানি ঘটে। তাই জরুরী ঘোষণা করা হয়েছে, তবুও সেখানে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার মানুষ। এছাড়াও উপস্থিত ছিলেন বেশ কিছু যোগ শিক্ষক এবং যোগ বিশেষজ্ঞরা। টাইম স্কোয়ারে সারা দিন ধরে ধ্যান, ব্যায়াম এবং শ্বাস-প্রশ্বাস নেওয়ার প্রক্রিয়া চলে।

উল্লেখ্য, যোগ ব্যায়ামের সাহায্যে দীর্ঘদিন ধরে মুনি ঋষিরা নিজের স্বাস্থ্য ধরে রাখতো। বহু প্রাচীন যুগ থেকে চলে আসছে যোগ ব্যায়ামের অনুশীলন। যোগ শব্দটি সংস্কৃত শব্দ যুজ ও যুজির থেকে এসছে। এর অর্থ হল একত্র হওয়া। অর্থাৎ সমগ্র মনকে একত্রিত করা। যোগা এমন একটা জিনিস যা শরীর ও মনকে আরও মজবুত করে। মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ