চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিনিধিঃ বেশ কয়েকদিন ধরে দিল্লিতে চলছে তীব্র দাবদাহ। আর তাতে নাজেহাল অবস্থা আমজনতার । এই পরিস্থিতিতে অবশেষে শুক্রবার দিল্লিতে নামল বৃষ্টি।   তাতে কিছুটা  হলেও গরম থেকে স্বস্তি পেলেন রাজধানীবাসী।

 হাওয়া অফিসের তরফে জানান হয়েছিল শুক্রবার উত্তর দিল্লি, উত্তর-পূর্ব দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি, পশ্চিম দিল্লি, মধ্য-দিল্লি এবং এনসিআরের কয়েকটি জায়গায় এবং আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে ২০-৩০ কিমি প্রতি ঘণ্টা বেগে। এরপরেই হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার  দুপুর থেকে দিল্লিতে  হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে শুধু আজ নয় শনি ও রবিবার দিল্লিতে আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তাতে কিছুটা হলেও কমতে চলেছে দিল্লির তাপমাত্রা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে শুধু রাজধানী নয় পঞ্জাব সহ উত্তর ভারতের বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই দিল্লিতে চলছিল তীব্র দাবদাহ। ৫০ ডিগ্রি ছুঁয়েছিল তাপমাত্রা। আর তাতে হিটস্ট্রোকে  দিল্লিতে প্রাণ হারিয়েছেন ১৭ জন। শুধু তাই নয় তীব্র গরমের জেরে  হাসপাতালে ভর্তি রয়েছেন প্রায় ৩৭ জন বাসিন্দা। এই আবহে দিল্লিতে নামল বৃষ্টি। আর তাতেই কিছুটা গরম থেকে রেহাই পেলেন রাজধানীবাসী।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ