‘সংবিধান ভাঙার চেষ্টা করছেন মোদি’, সাংসদের বাইরে বিক্ষোভে সরব কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অষ্টাদশ লোকসভার দরজা খুলতেই  সাংসদের  বাইরে বিক্ষোভ INDIA জোটের সাংসদদের।  হাতে সংবিধান নিয়ে তারা বিক্ষোভ দেখান শুরু করেছে। এদিন সংসদ ভবন থেকে বেরিয়ে বাইরে  বিক্ষোভ দেখান রাহুল- সোনিয়া থেকে শুরু করে   সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, ডিএমকে সাংসদরা।  আর সেখান থেকে মোদি সরকারকে আক্রমণ করা শুরু করে বিরোধী জোটের শীর্ষ নেতৃত্বরা।

কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেন, ‘প্রধানমন্ত্রী এবং অমিত শাহ সংবিধানের উপর যে আক্রমণ চালাচ্ছেন। তা আমরা সহ্য করব না। তাই শপথ গ্রহণের সময় থেকেই আমরা সংবিধান হাতে একজোট হয়েছি।‘ অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে স্পষ্টভাবে জানিয়েছেন, ‘ মোদিজি সংবিধান ভাঙার চেষ্টা করছেন। শুধু তাই নয় সমস্ত গণতান্ত্রিক রীতিনীতি ভঙ্গ করেছেন।  সেইজন্য  আজ সব দলের নেতারা একজোট হয়ে প্রতিবাদে নেমেছে।‘

উল্লেখ্য, প্রথা অনুযায়ী, সবথেকে বেশি বারের সাংসদকেই প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়। সেই হিসেবে আট বারের সাংসদ সুরেশকেই প্রোটেম স্পিকার নিয়োগ হওয়ার সম্ভাবনা  ছিল । কিন্তু তা না হয়ে রাষ্ট্রপতি সাত বারের সাংসদ ভর্তৃহরিকে প্রোটেম স্পিকার নিয়োগ করেন। অন্যদিকে নরেন্দ্র মোদি  সরকার কেন্দ্র ক্ষমতা দখলের পর থেকে প্রশ্নফাঁস থেকে শুরু করে রেল দুর্ঘটনা, একের পর এক  কার্যক্রমের প্রতিবাদ করতে প্রস্তুত বিরোধীরা। ফলে লোকসভার প্রথম অধিবেশন শুরুর আগে সংসদ চত্ত্বরে এক জোটে প্রতিবাদে নেমেছে ইন্ডিয়া জোট।

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ