ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা কেন করা হল? অবশেষে সেই প্রশ্নের উত্তর দিলেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। আজ, বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ওদের কাছে বিধায়ক সংখ্যা আছে, তাই মেনে নিয়েছি। বিরোধী দলনেতা হিসেবে তাঁর নামে সিলমোহর দিয়েছি।’ যদিও রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন গতকাল, বুধবার থেকে ঘুরপাক খাচ্ছে। দল থেকে কোনও বিধায়ককে বহিষ্কার করা হলে কীভাবে তিনি বিরোধী দলনেতা হতে পারেন? সেই প্রশ্নই এদিন করা হয়েছিল অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুকে। যার উত্তরে তিনি বলেন, ‘আইন মেনে কাজ করেছি। কোনও কিছু বেশি বা কমও করিনি। দল থেকে বহিষ্কার করার আগে শোকজ করতে হয়। তৃণমূলের পরিষদীয় নেতা নির্বাচনের জন্য দেওয়া আগের চিঠিতে ত্রুটি ছিল, তাই সেটা গ্রহণ করা হয়নি। কোনও রাজনৈতিক দলের সংবিধান অনুযায়ী বহিষ্কারের চিঠিও বৈধ নয়। আগে কোনও বিধায়ককে শোকজ করতে হয়। তাঁকে সময় দিতে হয়। একদিনেই বহিষ্কার করা যায় না। তাই ঋতব্রতের বহিষ্কারও বৈধ নয়।’

আরও পডুন: ‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

অর্থাৎ তৃণমূলের ৫৮ জন বিদ্রোহী বিধায়কদের সই ও সমর্থনের ভিত্তিতেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা হয়েছে। সেটা স্পষ্ট করে জানালেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। একই সঙ্গে তিনি এটা স্পষ্ট করে দিয়েছেন, তৃণমূলের তরফে শোভনদেব চট্টোপাধ্যায়কে পরিষদীয় নেতার দাবি জানিয়ে যে চিঠি প্রথমে দেওয়া হয়েছিল তাতে ভুল ছিল। বিধায়কদের সই জাল করা হয়েছিল। তাই সেই ঘটনার তদন্ত করে দেখতে বলেছেন খোদ অধ্যক্ষ। এই বিষয়ে তিনি বলেছেন, ‘এর আগে তৃণমূলের তরফে দেওয়া চিঠিতে স্বাক্ষর নিয়ে সমস্যা ছিল, আমরা সেটা তদন্তের জন্য সিআইডিকে দিয়েছি।’ সই জাল কাণ্ড নিয়ে তোলপাড় তৃণমূলের অন্দরে। সেই বিষয়ের তদন্ত করছে সিআইডি। গোটা ঘটনাটি সামনে আনার জন্য তৃণমূল থেকে বহিষ্কার করা হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে। যদিও সেই বহিষ্কার বৈধ নয় বলেই জানালেন বিধানসভার অধ্যক্ষ।

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

চিকিৎসার ‘গাফিলতি’তে রোগীর মৃত্যুর অভিযোগ, রণক্ষেত্র বারাসত হাসপাতাল চত্বর

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?