কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোশ্যাল মিডিয়ার ঝলমলে দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকা মানসিক চাপ ও অনলাইন হয়রানির এক মর্মান্তিক চিত্র সামনে এল রাজস্থানে। লক্ষ লক্ষ অনুরাগীর প্রিয় মুখ, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর অনিতা বিষ্ণোই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তাঁর অনুরাগী মহল থেকে শুরু করে গোটা রাজ্যে। বর্তমানে যোধপুরের এমডিএম হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অনিতা। চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল থাকলেও আগামী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং ও সাইবার হয়রানির ভয়াবহ প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ইনস্টাগ্রামে লাইভে এসে অনিতা কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে তাঁকে অপমান ও বদনাম করার অভিযোগ তোলেন। লাইভে তিনি বলেন, ‘আমাকে অপমান করার ষড়যন্ত্র  করে কারও কোনও লাভ পাবে না। কথা বলতে হলে সামনে এসে বলুন, নইলে আইন তার কাজ করবে।‘ এই বক্তব্যের কিছুক্ষণ পরই তিনি চরম  পদক্ষেপ নেন বলে অভিযোগ। ঘটনার আগে অনিতা একটি আবেগঘন পোষ্টও করেছিলেন, যেখানে তিনি ইঙ্গিত দেন যে সেই দিন থেকে মানুষ হয়তো আর তাঁদের ‘বোন’-কে দেখতে পাবে না। এই বার্তা দেখেই উদ্বিগ্ন  হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। অনিতার স্বামী দিনেশ বিষ্ণোই দাবি করেছেন, মালারাম নামে এক কনটেন্ট ক্রিয়েটর দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় নিশানা করছিলেন। শুধু তাই নয়, অন্যদেরও অনিতার বিরুদ্ধে উস্কানি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ তাঁর। দিনেশ জানান, ইনস্টাগ্রাম লাইভের খবর পেয়ে তিনি দ্রুত বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু তার আগেই ছেলের কাছ থেকে জানতে পারেন, অনিতা বিষাক্ত কিছু খেয়ে ফেলেছেন। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

পরিবারের দাবি, সম্প্রতি অনিতা সংস্কৃতি, মূল্যবোধ ও সামাজিক পরিবর্তন নিয়ে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্ট ঘিরেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক শুরু হয় এবং ক্রমশ বাড়তে থাকে নেতিবাচক মন্তব্য ও ট্রোলিং। অনিতার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই তাঁর সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় পাশে থাকার বার্তা দিতে শুরু করেন। অনেকেই তাঁকে সাহস জোগানোর পাশাপাশি দ্রুত সুস্থতার কামনা করেছেন। উল্লেখ্য, রাজস্থানের জয়সলমের জেলার লাঠি গ্রামের বাসিন্দা অনিতা বিষ্ণোই রাজস্থানের লোকসংস্কৃতি, সামাজিক সচেতনতা এবং বিভিন্ন জনমুখী বিষয় নিয়ে কনটেন্ট তৈরি করে জনপ্রিয়তা অর্জন করেছেন। ফেসবুকে তাঁর প্রায় ১৩ লক্ষ এবং ইনস্টাগ্রামে ৬.৪৫ লক্ষেরও বেশি অনুসারী রয়েছে। পরিবারের দাবি, সোশ্যাল মিডিয়ায় হয়রানির পাশাপাশি জমি-সংক্রান্ত একটি বিরোধও তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল।

 

‘কৌতুকশিল্পীদের অসম্মান করা বন্ধ করুন’, ‘৩৭০ টাকা বিরিয়ানি’-বিতর্কে প্রণীতের পাশে রণবীর

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চস্য হাওড

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

চিকিৎসার ‘গাফিলতি’তে রোগীর মৃত্যুর অভিযোগ, রণক্ষেত্র বারাসত হাসপাতাল চত্বর

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের