ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মোহভঙ্গ! এবার তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের একাংশের মধ্যেই ভিন্নসুর। যার ফলে বিপাকে পড়ল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সন্দীপন সাহাদের ‘নতুন তৃণমূল’। গতকাল, বুধবার বিধানসভার বিরোধী দলনেতা হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বলেন, ‘আমি একটা কথা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। আমরা চাই, উনিই আমাদের পরামর্শদাতা হোন। আমাদের পরিষদীয় দলকে পরামর্শ দিন। উনি থাকলে আমরা ভাল কাজ করতে পারব। অষ্টাদশ বিধানসভার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরদূরান্তে কোনও সম্পর্ক নেই।’ গতকাল, ঋতব্রতের এই বক্তব্যকে বিদ্রোহী বিধায়করা সমর্থন করলেও আজ, বৃহস্পতিবার উলটপুরাণ। ‘পরামর্শদাতা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাদের নেত্রী। ওনাকে নেত্রী হিসেবেই দেখতে চাই।’ এদিন এমনটাই জানিয়েছেন পাঁচলার তৃণমূল বিধায়ক গুলশন মল্লিক। তাঁর দাবি, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে না মানা হলে আমাদের অন্য চিন্তাভাবনা করতে হবে।’

আরও পডুন: আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

গুলশনের বক্তব্যে এটা স্পষ্ট, তাঁরা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে ক্ষুব্ধ। বিদ্রোহ দেখিয়ে, তৃণমূল সুুপ্রিমোর নির্দেশ না মেনে নিজেদের মতো করে পরিষদীয় দল গঠন করেছেন ৫৮ জন বিধায়ক। কিন্তু তাঁদের নেত্রী মমতাই। তাঁর বাইরে কাউকে নেতা মানতে নারাজ। এদিন সেই বিষয়েও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন গুলশন মল্লিক। সূত্রের খবর, এদিন এমএলএ হস্টেলে হাওড়ার বেশ কয়েকজন বিধায়ক বৈঠকে বসেছিলেন। তার মধ্যে ছিলেন পাঁচলার গুলশন মল্লিক, মধ্য হাওড়ার অরূপ রায়, বাগনানের অরুণাভ সেন, উদয়নারায়ণপুরের সমীর পাঁজা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, পরামর্শদাতা নয়, নেত্রী হিসেবে মমতাকেই চাই। তার অন্যথা হলে আলাদা চিন্তাভাবনা করবেন বলেও ইঙ্গিত দিয়েছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ। এই একই বক্তব্য রেখেছেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক সঙ্গীত রায় বসুনিয়াও।

আর এইভাবে ‘নতুন তৃণমূল’-এর যাত্রা শুরু হওয়ার মুখেই হোঁচট খেতে দেখে নানা জল্পনা শুরু হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে।

বেআইনি মাটি মাফিয়াদের ঘুম কাড়লেন সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস

প্যান-ফ্রাইড চিকেনে বিরক্ত? ট্রাই করুন এই হাই-প্রোটিন রেসিপি

গরিব পুজো কমিটির পাশে থাকবে রাজ্য সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর

রোদে শুকোতে দিলেই মলিন হচ্ছে কাপড়ের রং? জেনে নিন দীর্ঘদিন নতুনের মতো রাখার পদ্ধতি

‘এপাং ওপাং’ থেকে ‘হাম্বা’, রাজ্যের সব লাইব্রেরি থেকে সরছে মমতার বই, ঘোষণা গ্রন্থাগার মন্ত্রীর

বৃষ্টির বিকেলের আড্ডা জমাতে মেনুতে রাখুন রেস্তোরাঁ-স্টাইলের ৮ মুচমুচে স্ন্যাকস

বিরতি কাটিয়ে অভিনয়ে কামব্যাক ক্যাটরিনার, কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে?

সুদানের এল-ওবেইদে ভয়াবহ ড্রোন হামলা! নিহত ২৩, আহত একাধিক

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

বাঙালি স্বাদে বিদেশি ছোঁয়া, বর্ষার দিনে বাড়িতে বানান ইলিশের পিৎজা

‘নন্দীগ্রামের মতো গুলি না চালিয়েও শিল্প আনা সম্ভব’, দাবি মুখ্যমন্ত্রীর

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভাইপো প্রশান্ত