বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে চলে গেল আফগানিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে চলে গেল আফগানিস্তান। ৮ রানে ম্যাচ জিতে নিল আফগানরা। সেমিফাইনালে আফগানরা খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এদিকে শেষ চারে যাওয়া হল না অস্ট্রেলিয়ার। এই প্রথম শেষ চারে উঠে টি ২০ বিশ্বকাপের ইতিহাসে নজির গড়লেন রশিদ খান, নবীন উল হকরা। 

এদিন প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান পাঁচ উইকেটে তোলে ১১৫ রান। রাহমাতুল্লা গুরবাজ ইব্রাহিম জাদরানকে সঙ্গে নিয়ে শুরুটা ভালোই করেছিলেন। দুজনের মধ্যে ৫৯ রানের জুটি গড়ে ওঠে। ৫৯ রানের মাথায় ইব্রাহিম জাদরান আউট হন। এরপর দলকে এগিয়ে নিয়ে দায়িত্ব নিজের কাঁধেই নিয়ে নেন গুরবাজ। ৮৪ রানের মাথায় আউট হয়ে যান আজমাতুল্লা ওমরজাই। এরপর চার রানের মাথাতেই রহমাতুল্লা ব্যক্তিগত ৪৩ রানের মাথায় আউট হয়ে যান। গুরবাজ আউট হয়ে যাওয়ার পর একের পর এক উইকেট পতন শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত ১১৫ রানে শেষ হয়ে যায় আফগানিস্তানের ইনিংস।

এদিকে ১১৬ রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসানের উইকেট পর পর পড়ে যায়। দুর্ধর্ষ বোলিং করে বাংলাদেশের ভিত নড়িয়ে দেন নবীন উল হক ও ফজলহক ফারুকি। কিন্তু ক্রিজ আঁকড়ে পড়ে থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে নেন লিটন দাস। কিন্তু সৌম্য সরকার, তাউহিদ হৃদয়রা লিটনকে সাহায্য করতে না পারায় জয়ের লক্ষ্যে পৌঁছোতে পারল না বাংলাদেশ। শেষ পর্যন্ত ১০৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। আফগান বোলারদের মধ্যে নজর কেড়েছে নবীন উল হক ও রশিদ খান। দুজনেই ৪টি করে উইকেট পান।

‘গোটা বিশ্ব এখন ভারতের উন্নয়ন যাত্রায় সামিল হতে চাইছে,’ রোজগার মেলায় বললেন মোদি

পেট্রোল-ডিজেলের দাম ৬ টাকা কমানোর কথা জানাল এই দেশের সরকার

কয়লা পাচার মামলায় বুদবুদ থানার প্রাক্তন ওসি সহ মোট ১২ জনকে তলব ইডির

খাস কলকাতায় মেয়েদের স্কুলে দুষ্কৃতী তাণ্ডব, তদন্তে গড়িয়াহাট থানার পুলিশ

ত্বিশা শর্মার রহস্যমৃত্যুতে নতুন মোড়! সামনে এল চাঞ্চল্যকর ছবি, চাপে তদন্তকারীরা

পঞ্জাবে পথকুকুর সরানোর অভিযান নিয়ে কী বললেন রবিনা টন্ডন?

বাড়িতে বানিয়ে ফেলুন প্রোটিনে ঠাসা চকোলেট মুস, রইল রেসিপি

গরমে স্বস্তি দেবে ঘরে তৈরি এই ৫টি আইসড TEA, রইল সহজ রেসিপি

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

কথা রাখলেন ক্রীড়ামন্ত্রী, ভেঙে ফেলা হল যুবভারতীর সামনে থাকা ‘অদ্ভুত মূর্তি’

রাতে চটজলদি কী বানাবেন ভাবছেন? মাত্র ১০ মিনিটে বানিয়ে নিন এই রেসিপি

কাশ্মীর নয়, পুরুলিয়ার রুক্ষ মাটিতেই ফলছে আপেল! কীভাবে সম্ভব?