পুরভোট: প্রার্থীরা চাইলেই নিরাপত্তা, নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের

নির্বাচনের সঙ্গে যুক্ত সমস্ত আধিকারিক এবং পর্যবেক্ষকদের নির্দেশ দিয়েছেন প্রতিটি অভিযোগই গুরুত্ব দিয়ে দেখতে হবে। এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরনিগমের ভোটে বিরোধীদের প্রচার এখনও সেভাবে দানা বাধেনি। এরমধ্যেই নজিরবিহীন সিদ্ধান্ত নিল রাজ্য় নির্বাচন কমিশন। মঙ্গলবারই রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়ে দিয়েছেন, কোনও প্রার্থী যদি নিরাপত্তা চান তবে তাঁর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে পুলিশকে। পাশাপাশি নির্বাচনের সঙ্গে যুক্ত সমস্ত আধিকারিক এবং পর্যবেক্ষকদের নির্দেশ দিয়েছেন প্রতিটি অভিযোগই গুরুত্ব দিয়ে দেখতে হবে। এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।

আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট। মনোনয়ন পর্ব ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এখন জোর কদমে চলছে প্রচারাভিযান। তবে এখনও পর্যন্ত কোনও প্রচার নিয়ে বড় গোলমালের খবর সামনে আসেনি। তবে বিরোধীরা নিয়ম করে ছোটখাটো গোলমালের অভিযোগ করছেন রাজ্য নির্বাচন কমিশনের কাছে। এর জেরেই রাজ্য নির্বাচন কমিশনার এই নির্দেশ দিয়েছেন বলে ধারণা ওয়াকিবহাল মহলের। অপরদিকে বাংলার রাজনৈতিক মহলের অভিমত, বিজেপি কলকাতা পুরভোটে সেভাবে ঝাঁপায়নি। দলীয় অন্তর্দ্বন্দ্ব ও কর্মীর অভাবে বঙ্গ বিজেপি কার্যত দিশেহারা। সেভাবে বড় কোনও নেতাকে পুরভোটের প্রচারে দেখা যায়নি। একই অবস্থা বাম দলগুলির। প্রার্থীরাই নিজ উদ্যোগে প্রচার করছেন। তবে এখনও বিরোধীদের প্রচারে শাসকদলের বাধা এসেছে এমন কোনও অভিযোগ আসেনি। তবুও সাবধানি পদক্ষেপ নিল রাজ্য নির্বাচন কমিশন।

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক