পশ্চিম তীরে অভিযান চালিয়ে ৬ ফিলিস্তিনিকে গ্রেফতার ইজরায়েলের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম তীরে অভিযান চালিয়ে ছয় ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইজরায়েলি বাহিনী। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে যে, ইজরায়েলি সেনারা অধিকৃত পশ্চিম তীরে অভিযানের সময় ৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, হেবরনের দক্ষিণে ইয়াত্তা শহরে ৪ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।নাবলুসের আল-আইন ক্যাম্প থেকে ২ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।

ইজরায়েল অক্টোবর থেকে অধিকৃত (ইজরায়েলের দখলে থাকা) পশ্চিম তীরে কমপক্ষে ৯,৪৩০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে, তাঁদের অনেককেই অনির্দিষ্টকালের জন্য ‘প্রশাসনিক আওতায়’ রাখা হয়েছে।

এর আগেও বৃস্পতিবার (২৭ই জুন) পশ্চিম তীরে ২৮ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছিল ইজরায়েলি বাহিনী। ফিলিস্তিনি প্রিজনার’স সোসাইটি জানিয়েছিল, জেনিন, হেবরন, বেথলেহেম, রামাল্লা ও আল-বিরেহ, নাবলুস ও জেরুজালেমে রাতভর অভিযান করেছে ইজরায়েল। শুধু তাই নয়, ইজরায়েলি বাহিনী গুরুতর মারধর চালানোর পাশাপাশি গ্রেপ্তার ফিলিস্তিনিদের পরিবারকে হুমকিও দিয়েছে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর অধিকৃত পশ্চিম তীরে বিশৃঙ্খলা আরও বেড়েছে। ফিলিস্তিনি বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে ঘন ঘন সেনা অভিযান, ফিলিস্তিনি গ্রামগুলোতে ইহুদি বসতি স্থাপনকারীদের তাণ্ডব এবং সড়কে ফিলিস্তিনিদের হামলার মতো ঘটনা ঘটছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবরে বলা হয়েছে, গত আট মাসেরও বেশি সময় ধরে গাজায় যুদ্ধ চলাকালীন ইজরায়েল এই অঞ্চলে আক্রমণ জোরদার করেছে। অক্টোবর থেকে ইসরায়েল পশ্চিম তীরে শিশুসহ কয়েকশো ফিলিস্তিনিকে হত্যা করেছে ইজরায়েল। হাজার হাজার ফিলিস্তিনিকে আটকও করেছে। 

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন