Loading live market data...
Loading active stocks...
Connecting...

নিজেকে সবচেয়ে ‘কুৎসিত অভিনেতা’ মনে করেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, কিন্তু কেন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে, নওয়াজউদ্দিন শেয়ার করেছেন যে, তিনি নিজেকে 'ফিল্ম ইন্ডাস্ট্রিতে- শারীরিকভাবে- সবচেয়ে কুৎসিত অভিনেতা' বলে মনে করেন। কারণ কী সেটাও জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নওয়াজউদ্দিন সিদ্দিকী, বলিউডের একজন প্রথম সারির অভিনেতা। বেশি উচ্চতা, সৌন্দর্যে তুখোড় না হয়েও অভিনয়ের জাদু দিয়ে বলিউডে আধিপত্য বিস্তার করেছেন অভিনেতা। তবে গতবছর জুড়ে তাঁর ব্যক্তিগত জীবন ছিল সংবাদের শিরোনামে। কারণ, অভিনেতার স্ত্রী আলিয়া সিদ্দিকী তাঁর বিরুদ্ধে মারধর, পরকীয়া, সম্পত্তি থেকে উৎখাত, সন্তানদের দেখাশোনা না করা-সহ একাধিক অভিযোগ এনেছিলেন। ডিভোর্সের মামলাও দায়ের করেছিলেন। তবে এখনও তাঁদের ডিভোর্স হয়নি।

সাম্প্রতিক কিছু প্রতিবেদন দাবি করছে যে, হয়তো নওয়াজউদ্দিন এবং তাঁর স্ত্রী আবারও নিজেদের মধ্যে বনিবনা করে নিয়েছেন, সন্তানদের জন্যেই তাঁরা ডিভোর্সের সিদ্ধান্তটি নাও নিতে পারেন। সে যাই হোক, পেশাগত জীবনেও নাকি সুখী নন নওয়াজউদ্দিন। সম্প্রতি অভিনেতা নিজেই এমনটা দাবি করলেন। দ্য লাঞ্চবক্স , গ্যাংস অফ ওয়াসেপুর, কাহানি এবং সেক্রেড গেমসের মতো একাধিক প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেছেন অভিনেতা। কিন্তু বর্তমানে নাকি তিনি কাজ পাচ্ছেন না। তিনি নাকি তাঁর চেহারা নিয়ে ইন্ডাস্ট্রিতে অনেক বৈষম্যের সম্মুখীন হচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে, নওয়াজউদ্দিন শেয়ার করেছেন যে, তিনি নিজেকে ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে- শারীরিকভাবে- সবচেয়ে কুৎসিত অভিনেতা’ বলে মনে করেন। কারণ কী সেটাও জানিয়েছেন।

অভিনেতার কথায়, “আমি জানি না কেন কিছু লোক আমাদের চেহারাকে ঘৃণা করে। হয়তো এর কারণ আমরা কুৎসিত রূপ। এমনকি যখন আমি আয়নায় নিজেকে দেখি তখন আমি এটি অনুভব করি। আমি প্রশ্ন করি কেন আমি চলচ্চিত্র জগতে এমন একটি খারাপ চেহারা নিয়ে এসেছি।এতদিন ধরে এটি শুনে আসছিলাম। কিন্তু এবার বিশ্বাস করতে শুরু করেছি। তবে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে আমার কোও অভিযোগ নেই। কারণ আমি ক্যারিয়ারে বিভিন্ন চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি।” নওয়াজউদ্দিনকে শেষ দেখা গিয়েছিল হাড্ডি ছবিতে, যা OTT প্ল্যাটফর্ম Zee5-এ মুক্তি পেয়েছিল। তার সাম্প্রতিক রিলিজ হল রাউতু কা রাজ, যা ২৮ জুন জি 5-এও মুক্তি পেয়েছে। আনন্দ সুরাপুর পরিচালিত, রহস্য নাটকটিতে অতুল তিওয়ারি, রাজেশ কুমার এবং নারায়ণী শাস্ত্রীও অভিনয় করেছেন।

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

অজয় মুখোপাধ্যায়ের পর দ্বিতীয় মুখ্যমন্ত্রী পেল পূর্ব মেদিনীপুর, শপথের পথে শুভেন্দু

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে