জমি দখল কাণ্ডে গ্রেফতার এক তৃণমূল ও এক বিজেপি নেতা

শিলিগুড়িতে সরকারি জমি হাতানোর দায়ে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ। গ্রেফতার হয়েছে এক বিজেপি নেতাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি জমি জবরদখল হয়ে যাচ্ছে। সেই নিয়ে নবান্নের প্রশাসনিক বৈঠকে রীতিমত ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সূত্রেই সেই বৈঠক থেকেই তিনি পুলিশ ও প্রশাসনকে কড়া বার্তা দিয়ে জানিয়ে দেন, রঙ-দল না দেখে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে। এর জন্য তিনি যে নিজ দলের নেতাদেরও ছেড়ে কথা বলবেন না সেটাও বেশ বুঝিয়ে দিয়েছিলেন। আর তাঁর সেই বার্তার পরে পরেই কার্যত অল আউট মুডে খেলতে নেমে গিয়েছে পুলিশ(Police)। যেখানেই সরকারি জমি দখলের চক্র সামনে আসছে সেখানেই তাঁরা অভিযান চালাচ্ছে, গ্রেফতারি চালাচ্ছে। এমনকি প্রয়োজনে ভিন রাজ্যে গিয়েও দোষীকে গ্রেফতার করতেও পিছুপা হচ্ছে না। সেই সূত্রেই শিলিগুড়িতে জমি হাতানোর দায়ে এক তৃণমূল(TMC) নেতাকে গ্রেফতার করল শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ। একই সঙ্গে জলপাইগুড়ি জেলার গজলডোবা থেকে এক বিজেপি(BJP) নেতাকেও গ্রেফতার(Arrested) করেছে পুলিশ।

জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার জেরে শিলিগুড়ির মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিককে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। আর এবার তাঁরা দিল্লি থেকে গ্রেফতার করল আরও এক তৃণমূল নেতা যিনি কিনা শিলিগুড়ির বাসিন্দা। গৌতম গোস্বামী নামে ওই নেতাকে দিল্লি থেকে গ্রেফতার করেছে শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ। পুলিশ কমিশনার সি সুধাকর এদিন জানিয়েছেন, ‘দিল্লিতে আমাদের দল গিয়ে গৌতম গোস্বামীকে গ্রেফতার করেছে। তদন্তের স্বার্থে এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয় এখনই।’ দেবাশিস প্রামাণিককে গ্রেফতার হওয়ার পরে তা নিয়েও মন্তব্য করে দলীয় নেতাদের সতর্ক করেছিলেন মমতা। এ বার দেবাশিস-‘ঘনিষ্ঠ’ গৌতম গোস্বামী গ্রেফতার হলেন।

জানা গিয়েছে, গৌতম ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লকের তৃণমূল সহ সভাপতি। এ ছাড়াও শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের সদস্যও। দেবাশিস গ্রেফতার হওয়ার পরেই শহর ছেড়েছিলেন গৌতম। তখন থেকেই তাঁর খোঁজ করা হচ্ছিল। তদন্তকারীরা জানতে পারেন, শিলিগুড়ি থেকে প্রথমে কলকাতা গিয়েছিলেন গৌতম। পরে সেখান থেকে যান হয়দরাবাদে। সেখান থেকে বেঙ্গালুরু ও পরে দিল্লি। সেই খবর পেয়েই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ দিল্লি থেকে গৌতমকে গ্রেফতার করে। অন্য দিকে, গজলডোবা থেকে উত্তম রায় নামে এক বিজেপি নেতাকেও জমি দখলের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, উত্তমের দখল করা জমি উদ্ধারে নামা হবে এ বার।

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক