Rath Yatra 2024 : স্বয়ং মহাপ্রভু খিচুড়ি খাওয়ার জন্য ছেড়েছিলেন শ্রীমন্দির

Share:

নিজস্ব প্রতিনিধি : খাদ্যরসিক মহাপ্রভুর সকাল থেকেই শুরু হয়ে যায় ভোজন পর্ব । দিনের ৫৬ ভোগের মধ্যে ঘুম থেকে উঠে প্রথমেই তাঁর খাদ্য তালিকায় থাকে গোপাল বল্লভ ভোগ । এরপর বেলা ১১ টা , সাড়ে ১২ টা, সন্ধ্যে ৭ টা ও রাত ১১ টায় ভোজনবিলাসী ভগবানের ভোগ গ্রহণ চলতে থাকে। এই সমস্ত ভোগের মাঝেই প্রথা আছে সকাল ৮ টার বাল্যভোগে মহাপ্রভুকে “কর্মাবাই খিচুড়ি” দেওয়ার। জানা যায়, এই খিচুড়ি মহাপ্রভুর খুব প্রিয়। এই খিচুড়ি খাওয়ার জন্যই একবার কেঁদেছিলেন মহাপ্রভু জগন্নাথ। তারপর থেকেই পুরী শ্রীমন্দিরে কর্মাবাই খিচুড়ি রাঁধার প্রচলন শুরু হয়।

কথিত রয়েছে, কর্মাবাই নামে এক বৃদ্ধা পুরীতে বসবাস করতেন। তিনি মহাপ্রভুকে নিজের সন্তান রূপে দেখতেন ও তাঁকে বালক রূপে পূজা করতেন। কর্মাবাইয়ের মনে হতো, বালক মহাপ্রভুর যেন সকালবেলায় ঘুম থেকে উঠেই খিদে পায়। তাই তিনি সকাল সকাল ঘুম থেকে উঠেই খিচুড়ি রান্না করে ফেলতেন আর, সেই সুস্বাদু খিচুড়ি খেতে স্বয়ং মহাপ্রভু বালক বেশে কর্মাবাইয়ের কুটিরে চলে আসতেন তাঁর প্রাতঃকালীন ক্ষুধা নিবারণ করতে।

এইভাবে বহুদিন চলতে থাকলে হঠাৎ একদিন এক সাধু সেই বৃদ্ধাকে স্নান না করেই মহাপ্রভুকে ভোগ নিবেদন করতে দেখেন। তিনি তাই কর্মাবাইকে নিষেধ করেন বিশুদ্ধ না হয়ে প্রভুর ভোগ রান্না না করতে। পরদিন সাধুর কথামতো কর্মাবাই স্নান সেরে জগন্নাথ দেবকে খিচুড়ি ভোগ দেন। এদিকে সকাল থেকে কিছু না খেতে পেয়ে মহাপ্রভুও ক্ষুধার্ত হয়ে পড়েন। কর্মাবাইয়ের খিচুড়ি হতে না হতেই তিনি খিচুড়ি খেয়ে ফেলেন ও মন্দিরে ফিরে আসেন। পুরোহিতরা দেখলেন যে মহাপ্রভু জগন্নাথ দুপুরে কিছু খাচ্ছেন না। তখনও তাঁর মুখে খিচুড়ি লেগে রয়েছে। মহাপ্রভুকে তা নিয়ে প্রশ্ন করলে তিনি সাধুর কীর্তির কথা বলেন। তাঁর মুখে সমস্ত কথা শুনে মন্দিরের পুরোহিতেরা লজ্জিত এবং অনুতপ্ত হন এবং কর্মাবাঈয়ের কাছ ক্ষমা প্রার্থনা করে বলেন যে, তিনি যেন আগের মতোই সকালে স্নানের আগেই জগন্নাথের জন্য খিচুড়ি রান্না করে ভোগ নিবেদন করেন।

এরপর একদিন মন্দিরের পুরোহিতরা মহাপ্রভুকে খুব কাঁদতে দেখলেন। তিনি সেদিন অভুক্ত ছিলেন । পুরোহিতরা তাঁকে জিজ্ঞেস করায় জানতে পারেন যে মহাপ্রভুর ‘মা’ কর্মাবাই মারা গেছেন। তাই তাঁকে খিচুড়ি রেঁধে খাওয়ানোর কেউ নেই। এরপর রাজার নির্দেশে পুরী মন্দিরের বাল্যভোগে সেই খিচুড়ি রান্না শুরু হয়। মহাপ্রভু শ্রী জগন্নাথের আদেশানুসারে সেই খিচুড়ির নাম রাখা হয় ‘কর্মাবাই খিচুড়ি’।

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?