তেলুগু অভিনেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ একত্র সঙ্গীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তেলেগু সিনেমায় বেশ জনপ্রিয় অভিনেতাদের মধ্যে রয়েছেন রাজ তরুণ। এবার তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলল লিভ-ইন পার্টনার লাবণ্য। ইতিমধ্যেই তিনি পুলিশের কাছে রাজের নামে মামলা  দায়ের করেছেন। জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে কী অভিযোগ তুলেছেন লাবণ্য? তিনি পুলিশের কাছে গিয়ে জানিয়েছেন, এক দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে থাকা সত্ত্বেও রাজ তরুণ প্রকাশ্যে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করতে অস্বীকার করেছে। শুধু তাই নয় রাজ সন্দেহ করে যে আমি অন্য কোন অভিনেতার সঙ্গে সম্পর্কে রয়েছি।

শুধু তাই নয় লাবণ্য পুলিশের কাছে দেওয়া এক বয়ানে  জানিয়েছেন, রাজ তাঁকে গোপনে একটি মন্দিরে বিয়ে করেছেন। তবে লাবণ্যের এই অভিযোগ অস্বীকার করেছেন জনপ্রিয় তেলেগু অভিনেতা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন , ‘১০ বছর ধরে তারা সম্পর্কে ছিলেন। কিন্তু বর্তমানে তাদের মধ্যে  বিচ্ছেদ হয়ে গিয়েছে । আমি কখনও তাকে ঠকাইনি।‘

উল্লেখ্য, পুলিশ লাবণ্যের অভিযোগ গ্রহণ করেছে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। পুলিশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, উপযুক্ত প্রমাণ  না পাওয়া পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া যাবে না। অন্যদিকে ‘উইয়ালা জাম্পালা’ এবং ‘কুমারী ২১ এফ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন রাজ তরুণ। সম্প্রতি নাগা চৈতন্যের ‘না সামি রাঙ্গা’ ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন।

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা