বোলপুরে তিন জনকে পুড়িয়ে মারার ঘটনায় গ্রেফতার বাড়ির বৌ

Share:

নিজস্ব প্রতিনিধি : বীরভূমের বোলপুরে একই পরিবারের তিনজনকে পুড়িয়ে মারার ঘটনায় বাড়ির বৌকে গ্রেফতার করল পুলিশ। রবিবার তাকে আদালতে তোলা হয়। একইসঙ্গে ধৃত ওই মহিলার প্রেমিককেও আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বাড়ির বৌ স্মৃতি বিবি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এলাকার হাতুড়ে ডাক্তার চন্দন ইসলামের সঙ্গে। একই পরিবারের তিন জনকে পুড়িয়ে মারার ঘটনা সামনে আসার পর স্মৃতি বিবিকে আটক করে পুলিশ। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে ষড়যন্ত্রের কথা স্বীকার করে নেন স্মৃতি বিবি। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে তদন্তকারীরা জানিয়েছেন, স্মৃতি বিবির প্রেমিক চন্দনের খোঁজ মিলেছে। চন্দনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত স্মৃতি বিবিকে এদিন বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। সেখানে বিচারক তাকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে।

ইতিমধ্যে অগ্নিকাণ্ডের ঘটনার পর বোলপুর গ্রামে যায় ফরেনসিক দল। আগুনে পুড়ে যাওয়া ঘর থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। উল্লেখ্য, গত ৫ জুলাই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বাড়ির বাইরে থেকে কেরোসিন তেল ঢেকে আগুন ধরিয়ে দেওয়া হয় আব্দুল আলিমের বাড়িতে। অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যান আব্দুল আলিম ও তাঁর স্ত্রী কেরিমা বিবি ও তাদের ছেলে আয়ান শেখ। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় বেঁচে যান আব্দুল করিমের বড় ছেলে ওয়াসিম আখতার। আব্দুলের ভাইয়ের বৌ এই ঘটনায় অভিযুক্ত স্মৃতি বিবি। পুলিশের কাছে স্মৃতি স্বীকার করেছেন, হাতুড়ে ডাক্তারের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ঢাকতেই এই নৃশংস ঘটনাটি ঘটিয়েছেন স্মৃতি।

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী