ওড়িশা উপকূলে নিম্নচাপ! বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে

Share:

নিজস্ব প্রতিনিধি: মৌসুমী অক্ষরেখার প্রভাব রয়েছে। রথযাত্রার দিনে রাজ্যে বৃষ্টি চলবে । উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে (South Bengal)বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। বুধবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। সপ্তাহের শেষে ফের দুর্যোগের আশঙ্কা।পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে(Bay Of Bengal) ঘূর্নাবর্ত এটি আপাতত অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর থেকে নিম্নচাপ সৃষ্টি হবার সম্ভাবনা ওড়িশা উপকূলে। মৌসুমী অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে শুরু হয়ে বাংলার আসানসোল ও হুগলী হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারি বৃষ্টিপাত না হলেও বর্ষার বৃষ্টিপাত হবে ।দক্ষিণবঙ্গ এরকম বর্ষার আবহাওয়াই থাকবে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। এর প্রভাবেই বৃষ্টির দক্ষিণবঙ্গে।

দিনভর মেঘলা আকাশ(Cloudy Sky)। কোথাও সামান্য সময়ের আংশিক মেঘলা আকাশ।রবিবার রথের দিন আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে ।গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে আগামী কয়েক দিনে।সোমবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। বৃষ্টির পরিমাণ ও সম্ভাবনা কিছুটা কমবে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

উত্তরবঙ্গে(North Bengal) সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে।রবিবার রথের দিন বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের ছয় জেলায়। দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার,, কোচবিহার ,জলপাইগুড়ি জেলার সঙ্গে উত্তর দিনাজপুরে ও ভারী বৃষ্টি হবে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুধুমাত্র দার্জিলিং,, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা।উত্তর দিনাজপুরেও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা।বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবার জারি করা হবে। প্রবল বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায়। সপ্তাহান্তে আরো একবার দুর্যোগে দুর্ভোগ হতে পারে উত্তরবঙ্গে।কলকাতাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

মূলত মেঘলা আকাশ। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। কলকাতায়(Kolkata) তাপমাত্রা রবিবার সর্বনিম্ন ছিল ২৭.৭ ডিগ্রি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৬৫ থেকে ৯১ শতাংশ। ভিনরাজ্যেউত্তর পশ্চিম ভারত এবং উত্তর-পূর্ব ভারতে প্রবল বৃষ্টির আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরাখন্ড ওড়িশা উত্তর প্রদেশ অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এবং মধ্য মহারাষ্ট্রে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস পঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, সিকিম, বিহার, নাগাল্যান্ড, মনিপুর ,মিজোরাম, ত্রিপুরা ,কঙ্কন, গোয়া, কেরালা ,মাহে, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম ও কর্নাটকে।

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের