সিনেমায় অবমাননা করা যাবে না বিশেষভাবে সক্ষমদের, নির্দেশিকা সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : বিশেষভাবে সক্ষমদের সিনেমার পর্দায় বা অন্য কোনও দৃশ্য মাধ্যমে অবমাননা করা যাবে না। সোমবার সুপ্রিম কোর্টের তরফে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেইসঙ্গে ‘পঙ্গু’, ‘বিকলাঙ্গ’ শব্দটিও ব্যবহার করা যাবে না।

হিন্দি সিনেমায় বিশেষভাবে সক্ষমদের চিত্রায়ণ নিয়ে আপত্তি তুলে মামলা দায়ের করেছিলেন নিপুল মালহোত্রা। সেই মামলায় এদিন শুনানি হয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, ‘শব্দ অনেকসময়ই প্রাতিষ্ঠানিক বৈষম্য গড়ে দেয়। পঙ্গু, বিকলাঙ্গের মতো কিছু শব্দ আমাদের সমাজে অবমাননাকর বলে মনে হয়।‘ এরপরই এই শব্দ সিনেমার পর্দায় ব্যবহারের ক্ষেত্রে কিছু নির্দেশিকা বেঁধে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বেঞ্চ জানিয়ে দিয়েছে, বিশেষভাবে সক্ষমদের জীবনের বৈচিত্রময় বাস্তবগুলি বিশেষ গুরুত্ব দিয়ে সিনেমার পর্দায় ফুটিয়ে তোলা উচিত। তাঁদের অসুবিধা বা সমস্যার কথা না বলে সাফল্য, মেধা ও সমাজে অবদানের কথা তুলে ধরা উচিত। পাশাপাশি জাতীয় ফিল্ম সার্টিফিকেশন সংস্থা সিবিএফসিকে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন, বিশেষভাবে সক্ষমদের নিয়ে সিনেমা প্রদর্শনের আগে যেন বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়।

 

 

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি