জন্মদিন কীভাবে কাটাবেন টোটা! ফিরে দেখা বলিউড থেকে টলিউড যাত্রার ইতিহাস

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ ৯ জুলাই অনেকটা পথ পেরিয়ে এসেছেন টোটা রায়চৌধুরী। কেন বলছি জানেন! কেননা আজ তাঁর জন্মদিন। শুধু তাঁর অভিনয় ব্যক্তিত্বও মন ছুঁয়ে যায় সকলের। ছোট পর্দা, টলিউড বলিউড কোনটাই বাদ রাখে নি ৯০ দশকের অভিনেতা।

গত কয়েক দিন তিনি মুম্বইয়ে নতুন কাজের ওয়ার্কশপে ব্যস্ত ছিলেন। তবে জানালেন, জন্মদিন পরিবারের সঙ্গে কাটাবেন বলেই শহরে ফিরেছেন তিনি। পুরো সময়টা পরিবারকে দিতে চান তিনি। কেক কেটে উদযাপন হবে রায়চৌধুরি বাড়িতে। স্ত্রীর সঙ্গেও সিনেমা দেখার পরিকল্পনা রয়েছে তাঁর। তবে জন্মদিন পরিবারের সঙ্গে কাটিয়েই আবার মুম্বই ফিরে যাবেন টোটা।

টোটার ফিরে দেখা ইতিহাস : সালটা ১৯৯৩, সবে সিনেমায় এসেছেন টোটা। ভাবছিলেন কি করবেন! হিট হবে কি না সিনেমা। এরপরই প্রভাত রায় পরিচালিত ‘দুরন্ত প্রেম’ ছবির মাধ্যমে টলিউডে অভিষেক হয় টোটার। একে একে ‘লাঠি’, ‘রণক্ষেত্র’, ‘শুধু একবার বলো’, ‘দাদাঠাকুর’ ছবিতে অভিনয় করে দর্শকদের প্রংশসা পেয়েছিলেন অভিনেতা। একদিকে তাঁর যেমন ইন্ডাসট্রির পায়ের নিচে জমি শক্ত হচ্ছিল অন্যদিকে দর্শকদের কাছ থেকেও বিপুল সাড়া পেয়েছিলেন তিনি। তবে তিনি থেমে থাকেন নিন সেই নব্বইয়ের দশক থেকে আজ অবধি সমানে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে চলেছেন অভিনেতা।

নব্বই দশকে ‘দেবাঞ্জলি’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী ও দেবশ্রী রায়। ছবিতে একটি গানের দৃশ্যে অভিনয় করেছিলেন টোটা। তাঁর বিপরীতে ছিলেন রানি মুখোপাধ্যায়। শুধু কি তাই অন্যধারার ছবিতেও দর্শকদের মন জয় করেছেন। ‘শুভ মহরৎ’, ‘চোখের বালি’, ‘দোসর’ প্রভৃতি ছবিতে অভিনয় করে মঞ্চ মাতিয়েছেন টোটা।

তবে শুধু টলিউড নয় বলিউডের যাত্রা বেশ দীর্ঘ ছিল অভিনেতার। ‘তিন’, ‘কহানি ২’, ‘ইন্দু সরকার’, ‘হেলিকপ্টার ইলা’, ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ ছবিগুলিতে বিভিন্ন চরিত্রে দেখা গেছে তাঁকে।

ছোট পর্দাতেও অভিনয় করতে দেখা গেছে তাঁকে। ‘তারানাথ তান্ত্রিক’, ‘শ্রীময়ী’ ধারাবাহিকের চরিত্রে দেখা গেছে তাঁকে। পাশপাশি গোয়েন্দামূলক ছবিও করেছেন তিনি। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিরিজে ফেলুদা হিসেবে টোটার নামও উঠে আসে।

উল্লেখ্য, তবে টোটার কেরিয়ারে এখনও পর্যন্ত হিট হিন্দি ছবিটি হল ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। কর্ণ জোহর পরিচালিত এই ছবিতে তিনি একজন কত্থক নৃত্যশিল্পীর চরিত্রে অভিনয় করেছিলেন। যা মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। চলতি বছরে টোটার বেশ কিছু বাংলা ও হিন্দি ছবি মুক্তির অপেক্ষায়। তার মধ্যে ‘স্পেশ্যাল অপস্‌ ২’, ‘শপথ ২’, ‘ভুস্বর্গ ভয়ঙ্কর’, ‘নিখোঁজ ২’ অন্যতম।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান