হাথরস কাণ্ডে জেলাশাসক সহ ছয় আধিকারিককে সাসপেন্ড

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাথরস পদপিষ্টকাণ্ড নিয়ে এবার  রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল রিপোর্ট প্রকাশ করেছে। আর সেই রিপোর্টের প্রেক্ষিতে জেলার ৬ জন সরকারি আধিকারিককে সাসপেন্ড করল যোগী সরকার। কারণ, এনারাই ভোলে বাবার প্রার্থনাসভার অনুমতি দিয়েছিলেন।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশেই উত্তরপ্রদেশ পুলিশ সিট গঠন করেছে। তাঁরা এই ঘটনার নেপথ্যের কারণ খতিয়ে দেখতে তদন্ত করছে। মঙ্গলবার রাজ্য পুলিশের দল এই ঘটনা প্রসঙ্গে রিপোর্ট প্রকাশ করেছে।   সেখানে উল্লেখ রয়েছে ,  জেলার এসডিএম যিনি অনুষ্ঠানস্থল পরিদর্শন  করেনি। সেইজন্য  সিনিয়র আধিকারিকদের ঘটনা সম্পর্কে অবহিত ছিলেন না। অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধেও বড় অভিযোগ করা হয়েছে। শুধু তাই নয় তারা এই ঘটনাকে ‘গুরুত্ব সহকারে’ নেয়নি বলেও জানান হয়েছে রিপোর্টে।

উল্লেখ্য, গত ২ জুলাই হাথরসের সিকান্দাররাউয়ে স্বঘোষিত ধর্মগুরু ‘বোলে বাবা’ নারায়ণ সাকার হরির বিশেষ ধর্মসভার আয়োজন করা হয়েছিল। ওই ধর্মসভা শেষে তাঁবু থেকে বেরনোর সময়ে শুরু হয় ভক্তদের মধ্যে হুড়োহুড়ি। পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১২১ জন। ঘটনার পরেই গা ঢাকা দেন ‘ভোলে বাবা’ এবং সৎ সঙ্গের আয়োজকরা। পুণ্যের লোভে গিয়ে ১২১ জন পুণ্যার্থীর বেঘোরে প্রাণ হারানো নিয়ে যোগী প্রশাসন কাঠগড়ায় উঠেছে।

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি