যোগীরাজ্যে ২৪ ঘন্টায় বাজ পড়ে মর্মান্তিক মৃত্যু ৩৮ জনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশে চলছে ভারী বৃষ্টি। আর তাতে ঘটল বিপত্তি। বুধবার বাজ পড়ে একদিনে প্রাণ হারালেন ৩৮ জন। বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে বজ্রপাতে নিহতদের মধ্যে ৭ জন সুলতানপুরে, চান্দৌলিতে ৬ জন, মৈনপুরীতে ৫ জন, প্রয়াগরাজে ৪ জন, আউরাইয়া, দেওরিয়া, হাথরাস, বারাণসী ও সিদ্ধার্থনগরে ১ জন প্রাণ হারিয়েছেন।

শুধু মৃত্যুই নয়, এই সব জেলায় বাজ পড়ে ঝলসে আহত হয়েছেন ১২ জনেরও বেশি। জানা গিয়েছে বুধবার বিকেল চারটে থেকে সন্ধে ছ’টা পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হয় সমস্ত জেলায়। সেই সময়ে অনেকেই ক্ষেতে কাজ করছিলেন। কয়েকজন শিশু গাছ থাকে ফল পাড়তে গিয়েছিল।  আর তখনই বাজ পড়ে ঘটে বিপত্তি ।

ভারতীয় আবহাওয়া বিভাগ আগামী পাঁচ দিনের মধ্যে উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। তাই এই দুর্যোগে খুব প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোরও পরামর্শ  দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এদিন দেওরিয়া, গোরক্ষপুর, কুশীনগর, মহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর, বলরামপুর, লখুমপুর খেরিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বলা বাহুল্য গত কয়েকদিন ধরেই টানা ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে উত্তরপ্রদেশ। জলমগ্ন ৬৩৩টি গ্রাম। এই আবহে  বৃষ্টিজনিত কারণে প্রতিদিন প্রাণহানির ঘটনা ঘটছে যোগী রাজ্যে।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন