নেপালে পালাবদল, প্রধানমন্ত্রীর কুর্সিতে ফিরছেন ওলি

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালের সংসদে আস্থা ভোটে হেরে গিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকুমার দহাল ওরফে প্রচণ্ড। এরপরই শুরু হয়েছে প্রধানমন্ত্রী স্থানে বসতে চলেছেন কমিউনিস্ট পার্টি অফ নেপালের প্রধান কেপি শর্মা ওলি। ইতিমধ্যেই  নেপালি কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়েছে কমিউনিস্ট পার্টি অফ নেপাল। সূত্রের খবর, শনিবার আনুষ্ঠানিক ভাবে জোট সরকারের প্রধান হিসাবে ওলির নাম ঘোষণা হতে চলেছে।

শুক্রবার নেপালের সংসদে আস্থা ভোটের মুখোমুখি হয়েছিলেন প্রচণ্ড। আর ওই আস্থা ভোটেই অধিকাংশ সাংসদের অনাস্থার মুখোমুখি হন তিনি। ২৭৫ সাংসদের মধ্যে মাত্র ৬৩ জনের সমর্থন পেয়েছেন প্রচণ্ড। আস্থা ভোটের বিপক্ষে ভোট দিয়েছেন ১৯৪ জন সাংসদ। আস্থা ভোটে হারার পরেই প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন।

অন্যদিকে হাউস অফ রিপ্রেজেনটেটিভসে নেপালি কংগ্রেসের আসন সংখ্যা ৮৯। আর ওলির দলের আসন সংখ্যা ৭৮। সেক্ষেত্রে জোটের আসন দাঁড়াচ্ছে ১৬৭। জানা গিয়েছে, ১৬৭ জন সংসদই সমর্থন করবে ওলিকে। ইতিমধ্যেই নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা ইতিমধ্যে ওলিকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করেছেন।

উল্লেখ্য, ২০২২ সালে নেপালে সংসদ নির্বাচনে কোনও দলই সরকার গড়ার মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। যদিও দেশের সবচেয়ে পুরনো দল নেপালি কংগ্রেস বৃহত্তম দল হিসাবেই আত্মপ্রকাশ করেছিল। তবে নেপালি কংগ্রেসকে রুখতে হাত মিলিয়েছিলেন পুষ্পকুমার দহাল ও দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দুই দল মিলে জোট সরকার তৈরি করেছিল। মাত্র ৩২ সাংসদের দল হয়েও প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন কমিউনিস্ট পার্টি অফ নেপাল (মাওবাদী সেন্টার)-এর সুপ্রিমো প্রচণ্ড। কিন্তু গত কয়েক মাস ধরেই সেই জোট সরকারে ফাটল তৈরি হয়। গত ৩ জুলাই জোট সরকারের উপর থেকে সমর্থন তুলে নেপালি কংগ্রেসের সঙ্গে হাত মেলান ওলি। ফলে ক্ষমতায় থাকার মতো সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলেছিলেন প্রচণ্ড। এরপরেই আস্থা ভোটে হেরে যান ওলির দল।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর