উদ্ধবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, দাবি জোশি মঠের শঙ্করাচার্যের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: চাঁচাছোলা ভাষায় কথা বলার জন্য পরিচিতি তাঁর। অসমাপ্ত রামমমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা  নিয়ে নাম না করে বিজেপি তথা আরএসএস নেতৃত্বকে বিঁধতে দ্বিধা করেননি তিনি। হিন্দু ধর্ম নিয়ে সংসদে রাহুল গান্ধির মন্তব্য ঘিরে যখন শোরগোল ফেলে দিয়েছিল বিজেপি নেতৃত্ব, তখনও গেরুয়া শিবিরের রক্তচক্ষু উপেক্ষা করে লোকসভার বিরোধী দলনেতার পাশে দাঁড়িয়েছিলেন জ্যোতির্মঠের (জোশি মঠ) শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। সোমবার (১৫ জুলাই) ফের মুখ খুলেছেন তিনি। শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) সুপ্রিমো উদ্ধব ঠাকরেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোকে বিশ্বাসঘাতকতা হিসাবে আখ্যা দিয়ে বলেছেন, ‘উদ্ধবের সঙ্গে যা ঘটেছে তা বিশ্বাসঘাতকতা। আর বিশ্বাসঘাতকরা কখনও হিন্দু হতে পারেন না।’

শিল্পপতি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েতে যোগ দিতেই মুম্বইতে এসেছিলেন জোশি মঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বেরানন্দ। এদিন সকালে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবন মাতোশ্রীতে বিশেষ পুজোতে হাজির ছিলেন তিনি। শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) প্রধানের পরিবারের সদস্যরা বিশেষ পুজো শেষে জোশি মঠের শঙ্করাচার্যের পাদুকা পুজো করেন এবং আশীর্বাদও নেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বামী অভিমুক্তেশ্বরানন্দ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে উদ্ধব ঠাকরেকে অপসারণের প্রসঙ্গ উত্থাপন করেন। নাম না করে বিজেপি নেতৃত্ব এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিশানা করে বলেন, ‘উদ্ধব ঠাকরের সঙ্গে যা ঘটেছে তা বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু নয়। বিশ্বাসঘাতকতা করেই  মুখ্যমন্ত্রীর পদ থেকে তাঁকে সরানো হয়েছিল। বিশ্বাসঘাতকরা কখনও হিন্দু হতে পারেন না। মহারাষ্ট্রের সাধারণ মানুষ ওই বিশ্বাসঘাতকদের ক্ষমা করেননি। তাঁরা প্রমাণ করে দিয়েছেন, উদ্ধবের পাশেই রয়েছেন।’ দিল্লিতে কেদারনাথ মন্দির স্থাপন করার তীব্র বিরোধিতা করে জোশি মঠের শঙ্করাচার্য বলেন, ‘কেদারনাথ মন্দির থেকে ২২৮ কেজি সোনা গায়েব হয়ে গিয়েছে। দিল্লিতে নাকি কেদারনাথ মন্দির হবে। কীভাবে হবে? সবচেয়ে দুঃখের হল, আজ ধর্মীয় স্থান কব্জা করার চেষ্টা চালাচ্ছে রাজনৈতিক নেতারা।’

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে