ক্যানসার আক্রান্ত বিশ্বনাথ চৌধুরী, SSKM-এ চিকিৎসার ব্যবস্থা করে দিলেন মমতা

বিশ্বনাথবাবুর দল ও পরিবারের সদস্যেরা চাইছিলেন, যাতে সরকারি কোনও হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করানো যায়। সেটা জানতে পেরেই উদ্যোগী হন মমতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বামনেতারা যতই মমতা বিরোধী হোন না কেন, সময়ে সময়ে সেই মমতাই বার বার বাম নেতাদের বিপদের দিনে পাশে দাঁড়িয়েছেন। যখন দল সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়নি বা দিতে পারেনি, তখন সহায় হয়েছেন সেই মমতাই। এবারেও সেই নিদর্শন মিলল। ক্যানসার আক্রান্ত রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী(Biswanath Chowdhury)। তাঁর চিকিৎসার জন্য বিশেষ ভাবে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভা কেন্দ্রের ৭ বারের RSP বিধায়ক এবং প্রায় আড়াই দশক ধরে মন্ত্রিত্ব সামলানো বিশ্বনাথবাবু দীর্ঘ দিন ধরে ক্যানসারে ভুগছেন। কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। কিন্তু বেসরকারি হাসপাতালের ক্যানসারের চিকিৎসা বিপুল ব্যয়সাধ্য যা প্রাক্তন মন্ত্রীর পরিবার এবং তাঁর দলের পক্ষে ক্রমশই কঠিন হয়ে উঠছিল। দল ও পরিবারের সদস্যেরা চাইছিলেন, যাতে সরকারি কোনও হাসপাতালে ভর্তি করিয়ে বিশ্বনাথের চিকিৎসা করানো যায়। কিন্তু কোনও ভাবে তা পারছিলেন না। সোমবার গভীর রাতে মমতার কাছে সেই খবর পৌঁছয়। তারপরেই এদিন অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই সক্রিয় হন মুখ্যমন্ত্রী।  

জানা গিয়েছে, এদিন সকালেই মুখ্যমন্ত্রী ফোন করেন SSKM Hospital’র সুপারকে। সেখানেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে ওই বেসরকারি হাসপাতাল থেকে নিয়ে এসে যেন SSKM Hospital-এ ভর্তি করানো হয়। সেই মতো SSKM Hospital’র সুপার যোগাযোগ করেন ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। সেই হাসপাতালের তরফে যোগাযোগ করা হয় বিশ্বনাথের দলীয় সহকর্মীদের সঙ্গে। বলা হয়, মুখ্যমন্ত্রী স্বয়ং বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছেন, তাঁরা যেন সেই মতো প্রয়োজনীয় পদক্ষেপ করেন। দলের তরফে এর পরে ওই বেসরকারি হাসপাতালে গিয়েছেন অসুস্থ প্রাক্তন মন্ত্রীর সহকর্মীরা। তাঁদের আশা, মঙ্গলবার বিকাল বা সন্ধ্যার মধ্যেই বিশ্বনাথকে SSKM Hospital-এ ভর্তি করানো যাবে। রাজনৈতিক মতাদর্শগত দিক থেকে বিশ্বনাথবাবু এবং তাঁর দল মমতার সম্পূর্ণ ভিন্ন মেরুর বাসিন্দা। কিন্তু রাজনীতির লড়াইয়ের পাশাপাশি ব্যক্তিগত স্তরে মমতা প্রবীণ বাম নেতাদের সঙ্গেও সুসম্পর্ক রেখে চলেছেন বরাবর। এবারও সেই সুসম্পর্ককেই গুরুত্ব দিচ্ছেন মমতা।

মুখ্যমন্ত্রী মমতার এমন মানবিক উদ্যোগ অবশ্য এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের খোঁজখবর নিয়েছেন মমতা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাম অ্যাভিনিউয়ের দুই কামরার ফ্ল্যাটে গিয়েছেন তাঁকে দেখতে। একাধিক বার বুদ্ধ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে নিজ উদ্যোগে বেসরকারি হাসপাতালে ভর্তি করানোরও ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রিত্বে বুদ্ধের উত্তরসূরি। বুদ্ধ-জায়া মীরার সঙ্গে দেখা করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খবর নিয়ে এসেছেন। খবর সংগ্রহে যাওয়া অসুস্থ চিত্র সাংবাদিককে নিজের গাড়িতে করে হাসপাতালে পাঠানো বা জ্বরে ভুগতে থাকা পড়শিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন মমতা। বিশ্বনাথের অসুস্থতার খরব পেয়েও তিনি সেই ‘কর্তব্যে’ অবিচল থেকেছেন।

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ব্যাপক ভাঙচুর, মিলল কিং সাইজের বেড

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

হজমোলা চাকতে গিয়ে যা করলেন ইউক্রেনের মহিলা…..দেখলে ভিমরি খাবেন

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে