কোটা আন্দোলনে রক্তে ভাসছে বাংলাদেশ, পুলিশের গুলিতে ঝরল ১৯ প্রাণ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীদের ডাকা ‘সর্বাত্মক অবরোধ’ কর্মসূচির দিনই রক্তে ভাসল বাংলাদেশের রাজপথ। বৃহস্পতিবার রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন জায়গায় পুলিশ ও শাসকদল আওয়ামী লীগের ছাত্র সংগঠনের গুন্ডাদের গুলিতে প্রাণ হারিয়েছেন ১৯ জন। গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আরও কয়েকশো আন্দোলনকারী। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। এ নিয়ে গত ৪৮ ঘন্টায় সংরক্ষণ বিরোধী আন্দোলনে ঝরল ২৩ নিরীহ প্রাণ।   

এদিন রাজধানী ঢাকার উত্তরা, বাড্ডা, মিরপুর-সহ একাধিক জায়গায় সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-র‍্যাব ও ছাত্র লীগের ক্যাডারদের দফায়-দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরীহ ও বিক্ষোভকারী পড়ুয়াদের উপরে এলোপাথাড়ি গুলি চালায় পুলিশ ও র‍্যাব। আর তাতেই রক্তাক্ত অবস্থায় রাজপথে লুটিয়ে পড়েন একের পর এক আন্দোলনকারী। রাজধানী ঢাকাতেই মারা গিয়েছেন ১৩ জন। তার মধ্যে উত্তরা-আজিমপুরে চার জন, বাড্ডায় দুইজন, শনিআখড়ায় একজন এবং যাত্রাবাড়িতে একজন প্রাণ হারিয়েছেন। এছাড়া চট্টগ্রাম ও নরসিংদীতে চার জন প্রাণ হারিয়েছেন। সাভার ও মাদারীপুরেও একজন করে প্রাণ হারিয়েছেন। হাসপাতালেগুলিতে আহতদের ভিড় উপচে পড়েছে।

দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক সতীর্থের মৃত্যুর খবরে ফুঁসে ওঠেন আন্দোলনকারীরা। রামপুরায় সরকারি সংবাদমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কার্যালয়ের পাশাপাশি একাধিক সরকারি ভবনে আগুন ধরিয়ে দেয়। মাদারীপুরে আওয়ামী লীগের কার্যালয়ের পাশাপাশি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দফতরেও ভাঙচুর চালানো হয়। আগুন ধরানো হয় পুলিশ ফাঁড়িতে। আন্দোলনকারীদের বৈঠকে বসার আর্জি জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখান করেছেন আন্দোলনকারীরা। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, ‘লাশের ওপর দাঁড়িয়ে আলোচনায় বসব না’।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪