আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সার্ভার বিভ্রাটের ঘটনায় মাইক্রোসফটকে সতর্ক করল বাইডেন প্রশাসন

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ব জুড়ে সমস্যার মুখে পড়েছে মাইক্রোসফটের সার্ভার। যার জেরে হাজার হাজার মানুষকে পড়তে হয়েছে অসুবিধায়। এই সার্ভার বিভ্রাট নিয়ে মাইক্রোসফট সংস্থাকে আক্রমণ করল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন। মার্কিন সাইবার নিরাপত্তা সংস্থা  CISA তরফে জানান হয়েছে, হ্যাকাররা যাতে ক্ষতিকর কাজকর্ম করতে পারে সেইজন্য মাইক্রোসফট সার্ভার বিভ্রাট করেছে।

পাশাপাশি মার্কিন সাইবার সিকিউরিটি এজেন্সি সতর্কতা জারি করেছে। সেখানে বলা হয়েছে,  সন্দেহজনক লিঙ্কগুলি এড়িয়ে যেতে হবে। তা না হলে হ্যাকাররা সমস্ত তথ্য নষ্ট করে দেবে। তবে বাইডেন প্রশাসনের এই অভিযোগ নিয়ে কোন মন্তব্য করেনি মাইক্রোসফট।

সার্ভার বিভ্রাট প্রসঙ্গে মাইক্রোসফটের চেয়ারম্যান ও সিইও সত্য নাদেলা জানান, ‘ কাজ চলছে। ধীরে ধীরে সার্ভার ঠিক হয়ে যাবে।‘এক্স-এর এক পোস্টে  মাইক্রোসফটের সিইও লেখেন, ‘আমরা এই সমস্যা সম্পর্কে সচেতন। গ্রাহকদের প্রযুক্তিগত সমস্যা সমাধান করতে আমরা তৎপর। ক্রাউডস্ট্রাইক কাজ শুরু করে দিয়েছে। ‘ অন্যদিকে এই নিয়ে ক্রাউডস্ট্রাইকের জানায়,’ সমস্যাটি চিহ্নিত করা হয়েছে। দ্রুত সেটি সমাধান হবে।‘ বলা বাহুল্য, শুক্রবার বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বড়সড় গোলযোগ। ক্রাউডস্ট্রাইকের (CrowdStrike) প্রযুক্তিগত ত্রুটির জেরে গোটা বিশ্বে মুখ থুবড়ে পড়েছিল মাইক্রোসফটের পরিষেবা। এই ঘটনার জেরে ব্যাহত হয় বিমান থেকে ব্যাঙ্কিং পরিষেবা।   আর তাতে এবার সরব হল মার্কিন প্রশাসন।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ক্ষতি ২৪ হাজার কোটি টাকা, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের

ChatGPT 5.5 কেন বলছে ‘গবলিন’? নতুন আপডেট ঘিরে ভাইরাল বিতর্ক

জিও বনাম এয়ারটেল ৩৫৫ টাকার প্ল্যান, কোনটি বেশি লাভজনক? জেনে নিন সব তথ্য

পাকিস্তানে পেট্রোল ৪০০ টাকা ছুঁইছুঁই, নেপালে কমল ডিজেলের দাম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ