আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলার রিচার দাপটে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধেও জিতলেন হরমনপ্রীতরা

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: মেয়েদের এশিয়া কাপে দুরন্ত ছন্দে রয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। পাকিস্তানের পরে রবিবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৭৮ রানে জিতলেন হরমনপ্রীত কৌররা। আর টানা দুই ম্যাচ জয়ের সুবাদে সেমিফাইনালের দিকে এক পা এগিয়ে গেলেন ভারতের মেয়েরা। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পাওযার ক্ষেত্রে বিশেষ অবদান রয়েছে বঙ্গ তনয়া রিচা ঘোষের। ব্যাট হাতে ২৯ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি।

ডাম্বুলায় এদিন টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান সংযুক্ত আরব আমিরশাহির অধিনায়ক ইশা ওঝা। তবে শুরুটা ভাল হয়নি টিম ইন্ডিয়ার। মাত্র ১৩ রান করে সাজঘরে ফেরেন স্মৃতি মান্ধানা। এর পরে শেফালি ভার্মা ও দয়ালান হেমলতা জুটি বেঁধে দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। কিন্তু পর পর দুই বলে দুজনে সাজঘরে ফিরে গেলে খানিকটা বিপাকে পড়ে ভারত। শেফালি ফেরেন ১৮ বলে ৩৭ রান করে আর হেমলতা ৪ বলে ২ রান করেন। জেমাইমা রডরিগজও (১৪) দলের বিপদের দিনে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। এর পরে অধিনায়ক হরমনপ্রীত কৌর ও রিচা ঘোষ চতুর্থ উইকেটে জুটি বেঁধে সংযুক্ত আরব আমিরশাহির বোলারদের শাসন করতে থাকেন। দুজনের ৭৫ রানের জুটির সুবাদে রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া। হরমনপ্রীত ৪৭ বলে ৬৬ রান করে সাজঘরে ফেরেন। রিচা অপরাজিত থাকেন ৬৪ রান করে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০১ রান তোলে ভারতীয় দল।

জয়ের জন্য রানের পাহাড় তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় সংযুক্ত আরব আমিরশাহি। ৩৬ রানে তিন উইকেট হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত অধিনায়ক ইশা ওঝা ও কাভিসা ইগোদাগে চতুর্থ উইকেটে খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন। ইশা ওঝাকে (৩৮)ফিরিয়ে জুটি ভাঙেন দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটা তনুজা কানওয়ার। খুশি শর্মা (১০), হিনা হাতচান্দানিরাও (৮) ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি। শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে ১২৩ রান তুলতে সক্ষম হয় আরব আমিরশাহি। কাভিসা ৪০ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে দীপ্তি শর্মা ২৩ রানে দুই উইকেট নিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ