বাংলাদেশে কোটা আন্দোলনের বলি ১৭৪, বাড়ছে কার্ফুর মেয়াদ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে চলা হিংসায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪। তার মধ্যে গতকাল রবিবার (২১ জুলাই) হিংসার বলি হয়েছেন ১৯ জন। এর মধ্যে সাতজন আগেই গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তাঁরা। এমনটাই দাবি করেছে দেশের প্রথম সারির দৈনিক সংবাদপত্র ‘প্রথম আলো’। যদিও প্রশাসনের তরফে এখনও কোটা আন্দোলন ঘিরে চলা অশান্তিতে কতজনের প্রাণ গিয়েছে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় দেশ জুড়ে চলা কার্ফুর মেয়াদ ফের বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, কার্ফু চলবে। আজ সোমবার (২২ জুলাই) বেলা দুটো থেকে পাঁচটা পর্যন্ত কার্ফু শিথিল থাকবে। সাধারণ মানুষ যাতে বাজার ও প্রয়োজনীয় কাজকর্ম সেরে নিতে পারেন সেই কারণে তিন ঘন্টার জন্য কার্ফু শিথিল করা হবে। বিকেল পাঁচটার পর থেকে ফের কার্ফু চলবে। আগামিকাল মঙ্গলবার থেকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরের কারফিউ কতদিন চলবে, কতক্ষণ শিথিল থাকবে তার সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রক। দেশের বাকি জেলার ক্ষেত্রে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন। গত পাঁচদিন ধরে মোবাইল-ইন্টারনেপট পরিষেবা বন্ধ থাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। সাধারণ মানুষ কার্যত নির্জন দ্বীপের বাসিন্দা হিসাবেই বসবাস করছেন। কবে ফের ইন্টারনেট পরিষেবা চালু হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে, কার্ফু চলার কারণে রবি ও সোমবার দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছিল জনপ্রশাসন মন্ত্রক। কার্ফুর মেয়াদ বাড়লে সাধারণ ছুটি বাড়ানো হতে পারে বলে সোমবার জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। তাঁর কথায়, ‘যদি কার্ফুর মেয়াদ বাড়ে, তাহলে সাধারণ ছুটিও বাড়ানো হবে।’

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪