‘বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা নয়’, নীতীশকে জোর ধাক্কা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া সম্ভব নয়। সোমবার সঙ্গে দ্ব্যর্থহীন ভাষায় এ কথা জানিয়ে দিয়েছে মোদি সরকার। আর কেন্দ্রের ওই অবস্থানের পরেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে বিঁধতে আসরে নেমেছে লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, যেভাবে বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দিতে মোদি সরকার অস্বীকার করেছে, তাতে রাজনৈতিকভাবে বিপাকে পড়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ফলে বিজেপির সঙ্গে বেশিদিন মধুচন্দ্রিমা চালিয়ে যাওয়া সংযুক্ত জনতা দল সুপ্রিমোর পক্ষে সম্ভব হবে না।

দীর্ঘদিন ধরেই বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে সোচ্চার নীতীশ ও তাঁর দলের নেতারা। কেন্দ্রে তৃতীয় মোদি সরকারের ক্ষমতায় টিকে থাকার চাবিকাঠি জেডিইউয়ের হাতে। আর তার জোরেই বলীয়ান হয়ে বিধানসভা ভোটের আগে কেন্দ্রের কাছ থেকে বিশেষ রাজ্যের মর্যাদা আদায় করতে চান তিনি।

সংসদে জেডিইউয়ের জাঞ্জারপুরের সাংসদ রামপ্রীত মণ্ডল অর্থ মন্ত্রকের কাছে জানতে চেয়েছিলেন, বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে কোনও ভাবনা-চিন্তা রয়েছে কিনা? ওই প্রশ্নের লিখিত জবাবে অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, ‘অতীতে জাতীয় বিকাশ পরিষদ (এনডিসি) বেশ কয়েকটি রাজ্যকে বিশেষ শ্রেণি হিসাবে মর্যাদা দিয়েছিল। বেশ কয়েকটি ক্ষেত্রকে বিবেচনা করেই ওই বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। কিন্তু বিহার কোনও ভাবেই বিশেষ রাজ্যের মর্যাদা পাওয়ার জন্য নির্ধারিত মাণদণ্ডের আওতায় পড়ে না। ফলে বিশেষ রাজ্যের মর্যাদা পাওয়ার যোগ্য নয়।’ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রীর এমন জবাবে লোকসভার কক্ষে থাকা জেডিইউ সাংসদের মুখ পাংশুর আকার ধারন করে।  

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের