শ্রাবণ মাসে জ্যান্ত কেউটের মাথায় দুধ-জল ঢেলে পুজো!

ঝাঁকলাই আদপে তীব্র বিষযুক্ত কেউটে। এর সঙ্গেই যুগের পর যুগ ধরে সহাবস্থান করছেন এই গ্রামের গ্রামবাসীরা। তাঁদের বিশ্বাস, সাক্ষাৎ দেবী মনসাই সাপ রূপে এই গ্রামে বাস করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, বাবার দিন অর্থাৎ শিব ঠাকুরের জন্ম। হিন্দুদের কাছে শ্রাবণ মাসটির আলাদাই প্রাধান্য। রাজ্যের কোণে কোণে থেকে শিব ভক্তরা তারকেশ্বরে বাবার ধামে যান। পায়ে হেঁটে বাবার ধামে গিয়ে ভক্তিভরে শিব পুজো করেন। এছাড়াও যাঁরা তারকেশ্বর যেতে পারেন না তাঁরাও নিজেদের এলাকার নানা শিবমন্দিরে গিয়ে শিবপুজো করেন। নারী-পুরুষ নির্বিশেষে শ্রাবন মাসের প্রতি সোমবার শিব পুজোয় মাতেন হিন্দুরা। এরপরেই আসবে মনসা পুজো, যিনি মর্ত্যে নাগদেবী নামেও পরিচিত। তবে পূর্ব বর্ধমানের কয়েকটি গ্রামে মনসা পুজোর আগেই জ্যান্ত কেউটে সাপকে পুজো করা হয়? কি বিষয়টি শুনে খুব অবাক লাগছে তাই তো! সাপ মানেই বিষাক্ত, আর সেখানে যদি কেউটে হয় তাহলে তো এক ছোবলেই ছবি, এই বিষয়টাই সবার মাথায় আসে, তাই তো! না ওই গ্রামে এই কেউটের ছোবলকেই দেবী মনসার প্রসাদ বলে মনে করা হয়। চলুন এবার বিষয়টা খোলাসা করা যাক!

সোমবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের পলসোনা গ্রামের একটি মন্দিরে এক বিশাল কেউটে সাপকে দেবীজ্ঞানে পুজো করা হল। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, পুরোহিত এক হাতে লেজটা ধরে রেখেছেন, তার অন্য হাতে ছোট্ট একটি লাঠি। সেই লাঠিই জড়িয়ে রয়েছে কেউটেটি। যদিও মাঝেমধ্যে ফণা তুলছে বৈকি! কিন্তু পুরোহিতের একেবারেই কোনও ভয়ডর নেই, বরং মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে আর এক পুরোহিত মন্ত্র উচ্চারণ করতে করতে সেই কেউটের মাথায় দুধ, গঙ্গা জল ঢেলে সাপের মাথায় নিজের হাতে সিঁদুর মাখিয়ে দিচ্ছেন। এ ভাবেই জ্যান্ত কেউটেকে দেবীজ্ঞানে পুজো করা হচ্ছে সেই গ্রামে। তবে এবার নিশ্চই জানতে ইচ্ছে করছে, আসলে বিষয়টা কি, সাপটাকে দেবীজ্ঞানে পুজো করা হচ্ছে, কিন্তু তার কোনও বিরক্ত নেই, ফোস করেও উঠছে না! ব্যাপারটা কী? আসলে গ্রামবাসীরা জানাচ্ছেন, এই গ্রামে কেউটেকে দেবীজ্ঞানে পুজো করাই রীতি। তবে এই কেউটে একটু স্বতন্ত্র।

কারণ একে পূর্ব বর্ধমান জেলার চার-পাঁচটি গ্রাম ছাড়া আর কোথাও দেখা যায় না। গ্রামবাসীদেররা এই বিশেষ ধরনের কেউটেকে ঝঙ্কেশ্বরী বা ঝাঁকলাই নাম দিয়েছেন। আর তার পুজোই হয় আষাঢ় মাসে। তবে গ্রামবাসীরা তাকে সাপ নয় দেবতা জ্ঞানে পুজো করে। উল্লেখ্য, ঝাঁকলাই আদপে তীব্র বিষযুক্ত কেউটে। এর সঙ্গেই যুগের পর যুগ ধরে সহাবস্থান করছেন এই গ্রামের গ্রামবাসীরা। তাঁদের বিশ্বাস, সাক্ষাৎ দেবী মনসাই সাপ রূপে এই গ্রামে বাস করছেন। তিনিই পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের মুশারু, পলসোনা, ছোটপশলা এবং ভাতারের বড়পোশলার গ্রামবাসীদের বিষধরের ছোবল থেকে রক্ষা করে আসছেন। তাই ঝাঁকলাই তাঁদের কাছে ‘জ্যান্ত দেবী’। তাকে ঘিরেই মন্দিরে ভিড় জমেছে গ্রামের মহিলাদের।

প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা প্রতিপদ তিথিতে ভাতারের বড়পোশলা, শিকোত্তর, মুকুন্দপুর এবং মঙ্গলকোটের ছোটপোশলা, পলসোনা, মুশারু, নিগন মিলে মোট সাতটি গ্রামে ঝাঁকলাইয়ের পুজো হয়। আর এই সাপেদের বংশের গ্রামের পথে-ঘাটে, গৃহস্থ বাড়ির রান্নাঘর, শোওয়ার ঘর, সর্বত্রই অবাধ বিচরণ। তবে ঝাঁকলাই বিষধর হলেও কাউকে কামড়ায় না। কোনও কারণে ছোবল মারলেও মন্দিরের মাটি লেপে দিলেই বিষমুক্ত হয়ে যান সেই মানুষটি। স্থানীয়দের বিশ্বাস, এই সাপই লখিন্দরকে লোহার বাসরঘরে দংশন করে পালিয়ে গিয়েছিল। আর বেহুলা কাজললতা ছুড়ে মারাতে কালনাগিনীর লেজ কেটে যায়। ঝাঁকলাই আসলে ‘কালনাগিনী’। আর এই গ্রামে যে ঝাঁকলাইয়ের দেখা মেলে, তাদেরও লেজ কাটা।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার