এটা তো বিহার আর অন্ধ্রের বাজেট, দেশের কথা কোথায়, প্রশ্ন অখিলেশের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মোদির আমলে প্রথম এনডিএ বাজেট। তাই আগে থেকেই আন্দাজ করা গিয়েছিল নিজের গদিকে বাঁচাতে এবারের বাজেটে  বিহার এবং অন্ধ্রপ্রদেশ বিশেষ সুবিধা পাবে। সেই মত মঙ্গলবার বাজেটে  বিহার এবং অন্ধ্রপ্রদেশে  উন্নয়নে ঢালাও ঘোষণা করলেন  কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর তা নিয়ে সরব হয়েছে বিরোধী শিবিরের  একাংশ।

সংসদ ভবন থেকে বেরিয়ে বাজেট প্রসঙ্গে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেন, ‘সরকারকে বাঁচাতে  বিহার ও অন্ধ্রপ্রদেশকে  বিশেষ প্যাকেজ  দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের মতো রাজ্যে কৃষকদের জন্য কোন বিশেষ সুবিধা নেওয়া হয়নি। কৃষকের ফসলের উৎপাদন ও দামের জন্য বাজেটে  কী উল্লেখ  আছে? ‘ এর পাশাপাশি বেকারত্ব নিয়ে সরব হন অখিলেশ।  বলেন,’ গত ১০ বছরে বেকারত্ব বাড়িয়েছে। চাকরি দেওয়ার নামে মিথ্যে স্বপ্ন দেখান হচ্ছে।‘

অন্যদিকে বাজেট নিয়ে সরব হয়েছে কংগ্রেস। এই নিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন,’ বাজেটে সাধারণ মানুষদের কথা উল্লেখ নেই। আয় বৈষম্য দূর করার বিষয় নিয়ে কিছুই বলা হয়নি। কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে একটি প্রতীকী অঙ্গভঙ্গি করা হয়েছে। এবারের বাজেট একেবারেই হতাশাজনক।‘  এখান থেকেই স্পষ্ট যে শরিকদের খুশী করতে গিয়ে বিরোধীদের ক্ষোভের মুখে মোদি সরকার।

উল্লেখ্য, এবারের বাজেটে বিহার এবং অন্ধপ্রদেশের জন্য মোট ৪১ হাজার কোটি টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন  কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নীতীশ কুমারের বিহারের জন্য  ২৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয় অন্ধ্রপ্রদেশের জন্য অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ। আর তাতে বেশ ক্ষুব্ধ বিরোধী শিবিরের একাংশ।

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি