Loading live market data...
Loading active stocks...
Connecting...

সিরিজে ভর্তি যৌনতা, নেটফ্লিক্সের কর্তাদের হাজিরার নির্দেশ NCPCR-কমিশনের

এমন অদ্ভুত দৃশ্যও প্রদর্শন করছে যেখানে একজন পুরুষকে অন্য পুরুষের অণ্ডকোষের সঙ্গে যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকতেও দেখা যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনে দিনে নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে যৌন কন্টেন্টের সংখ্যা বাড়ছে। আর নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার সংখ্যা বহুল। তাতে করে বাচ্চা থেকে বয়স্করা অনেকেই নেটফ্লিক্সের গ্রাহক। বিনোদনের জন্যে নানারকম ওয়েবসিরিজ এবং নানা ভাষার ওয়েবসিরিজ প্রতিনিয়ত স্ট্রিমিং হচ্ছে নেটফ্লিক্সে। কিন্তু যার মধ্যে বেশিরভাগই সেক্সুয়াল কন্টেন্ট। যা অবশ্যই বাচ্চাদের জন্যে শোভনীয় নয়। তবে ইদানিং নেটফ্লিক্সে প্রাপ্ত বয়স্ক কন্টেন্ট ভরে গিয়েছে, যা বাচ্চাদের জন্যে ব্যপক ক্ষতিকারক। তাই সম্প্রতি NCPCR তথা ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস প্রধান প্রিয়ঙ্ক কানুনগো, নেটফ্লিক্সে স্পষ্ট বিষয়বস্তু দেখানো এবং অপ্রাপ্তবয়স্কদের জন্যে বেশি যৌনতামুলক কন্টেন্টের অভিযোগে নেটফ্লিক্স ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট, বিষয়বস্তু এবং নীতি প্রধানকে সমন জারি করেছেন।

মঙ্গলবার নোটিশের কপি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে কমিশন। নেটফ্লিক্সের প্রধান মণিকা শেরগিল, ভিপি এবং মিসেস অম্বিকা খুরানা এবং ওটিটি প্ল্যাটফর্মের নীতি প্রধানকে সম্বোধন করা হয়েছে। সেভ কালচার সেভ ভারত ফাউন্ডেশনের শ্রী উদয় মাহুরকার অভিযোগ দায়ের করেছেন। কমিশনের জারি করা নোটিশে লেখা হয়েছে, “অভিযোগ, Netflix পুরুষ ও মহিলাদের গোপনাঙ্গ এবং একজন পুরুষ ও মহিলা দুই পুরুষের মধ্যে সুস্পষ্ট যৌন কার্যকলাপ সহ একাধিক ভয়ঙ্কর বিষয়বস্তুকে বেআইনিভাবে প্রদর্শন করছে। এমন অদ্ভুত দৃশ্যও প্রদর্শন করছে নেটফ্লিক্সের সিরিজে, যেখানে একজন পুরুষকে অন্য পুরুষের অণ্ডকোষের সঙ্গে যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকতেও দেখা যায়। এছাড়াও কিছু কিছু দৃশ্যে একজন পুরুষকে তাঁর বীর্য একজন নারীর মুখে ক্ষরণ করতেও দেখা যায়, ফলে এই বিষয়বস্তু সকলের কাছেন উপলব্ধ নয়।”

নোটিশে আরও বলা হয়েছে, “এটি লক্ষ্য করা গেছে যে Netflix-এ অপ্রাপ্তবয়স্কদের জন্য সুস্পষ্ট বিষয়বস্তুর সীমাহীন অ্যাক্সেসযোগ্যতা যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (POCSO) আইন 2012-এর ধারা ১১ লঙ্ঘন করে৷ এই ধারাটি অনুযায়ী, একজন ব্যক্তিকে যৌন হয়রানি করতে বলা অপরাধ। আর নেটফ্লিক্সে এমন চিত্রগুলি প্রায়শই দেখানো হচ্ছে। যার ফলে যৌন অপরাধও বেড়ে যাচ্ছে। এরপর শিশুদের নরম মন প্রভাবিত হচ্ছে।” উল্লেখ্য স্ট্রিমিং প্ল্যাটফর্মকে ২৯ জুলাই বিকাল ৩ টায় কমিশনের সামনে ব্যক্তিগত ভাবে উপস্থিত হতে বলা হয়েছে। তবে নেটফ্লিক্স ইন্ডিয়া এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের