সকালে মাত্র ২০ মিনিট! এই ব্যায়ামেই লুকিয়ে আছে সৌন্দর্য

Share:

নিজস্ব প্রতিনিধি : শরীর সুস্থ রাখার জন্য স্বাস্থ্যকর খাওয়া যেমন জরুরী, তেমনই প্রয়োজন প্রত্যেক দিন শরীর চর্চা করার। সুন্দর ফিট থাকতে কে না চাই! এর জন্য গাঁটের কড়ি খরচ করে জিমেই ভরসা রাখেন অনেকে। তবে আপনি বাড়িতে বসেই কিছু ব্যায়াম করলে হাতেনাতে মিলবে সুফল। এর জন্য পাল্লার যাবার প্রয়োজন হবে না। ত্বক থাকবে ঝলমলে।এতে রক্ত সঞ্চালন বাড়বে। জেনে নিন কোন ব্যায়ামে ত্বকের জেল্লা বাড়বে তড়তড়িয়ে।

ব্রিদিং এক্সারসাইজ : সকালে উঠে প্রথমেই এই ব্যায়ামটি করতে পারেন।এই ব্যায়ামটি করার নিয়ম হল, প্রথমে সোজা হয়ে দাঁড়াতে হবে।এরপর দুই হাত দুই দিকে ছড়িয়ে বুক ভরে শ্বাস নিতে হবে। তারপর হাত আবার বুকের কাছে ফিরিয়ে আনুন এবং ধীরে ধীরে শ্বাস ত্যাগ করুন। এই পদ্ধতি রিপিট করুন ১০ বার।

উপকারীতা :  এতে আপনার শরীরে প্রচুর পরিমাণে শুদ্ধ বাতাস প্রবেশ করবে। প্রতিটি কোষে পৌঁছে যাবে পর্যাপ্ত অক্সিজেন। এতে ত্বক থাকবে সুস্থ। ত্বকের সমস্যা দূরে যাবে।

স্ট্রেচ রিলিফ ব্যায়াম : অফিসে বসে যারা টানা কাজ করেন, তাঁদের জন্য স্ট্রেচ রিলিফ ব্যায়াম খুব জরুরী।এই ব্যায়ামগুলো করলে শরীরে রক্ত সরবরাহ ঠিকঠাক হয় এবং ত্বকের কোষগুলিতেও পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায়। ফলে ত্বক থাকে ঝলমলে।

কোমরের ব্যায়াম :  সকালে উঠে কোমরের ব্যায়াম করলে পেশি শক্ত হয়। মেরুদন্ডের সমস্যা দূরে থাকে।কোনওদিকে না বেঁকে সোজা হয়ে দাঁড়ান। নিয়মিত কোমরের ব্যায়াম করলে আপনার মেরুদণ্ড সুস্থ থাকবে। শরীরের উপর রক্ত সঞ্চালনও ভাল হবে।

মেডিটেশন : এই ব্যায়ামগুলি করার পরে বেশ কিছুক্ষণ মেডিটেশন করুন। মেডিটেশন আপনাকে চিন্তামুক্ত রাখতে পারে। চোখের নীচে কালি দূর করে মেডিটেশন। নিয়মিত মেডিটেশন করলে দেহের সৌন্দর্য বাড়ে।

উল্লেখ্য, স্বাস্থ্যঝুঁকি থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। এই বিষয়ে জানতে বিশেষজ্ঞদের মতামত নিন।

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর