সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: আবহাওয়ার পরিস্থিতি দ্রুত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে পশ্চিমাঞ্চলে। দুর্গাপুর সংলগ্ন এলাকায় একটি শক্তিশালী বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়েছে, যার প্রভাবে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই একাধিক জেলায় আকস্মিক দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দিতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দুর্গাপুর, আসানসোল, রানিগঞ্জ, পানাগড়, বর্ধমান, বোলপুর (শান্তিনিকেতন), সিউড়ি, বাঁকুড়া এবং পুরুলিয়া শহর ও আশপাশের এলাকায় বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর পাশাপাশি ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়া বইতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান, বীরভূম এই পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে কিছু এলাকায় অল্প সময়ের মধ্যেই ভারী বর্ষণ হওয়ার আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয়, উঁচু স্থান কিংবা গাছের নিচে আশ্রয় না নিয়ে নিরাপদ পাকা ভবনের ভিতরে অবস্থান করাই সবচেয়ে নিরাপদ। প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়তে পারে সোমবার থেকে। 

আরও পড়ুন: বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। এই পাঁচ জেলায় কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টানা বর্ষণের জেরে পাহাড়ি এলাকায় নতুন করে ধস নামার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পাহাড়ি নদী ও জলধারাগুলিতে আকস্মিক জলস্তর বৃদ্ধি এবং হড়পা বানের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে মঙ্গলবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে।

১০-১২ কেজি করে চিনি কেনার দিন শেষ, Zepto Blinkit-সহ একাধিক প্ল্যাটফর্মে বেঁধে দেওয়া হল পরিমাণ

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

অস্ট্রেলিয়া-ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ: দলে সুযোগ পেলেন শেহবাগ-দ্রাবিড়ের পুত্র

রাত পোহালেই রাখিপূর্ণিমা, ভাই-দাদাকে চমকে দিতে ঘরেই বানান ৭ স্পেশাল পদ

মায়ের বাড়িতে ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে ওনাম উদযাপন মালাইকার, বিয়ে কবে করছেন?

‘জীবন অনিশ্চিত’, নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় বিপর্যয়ে আটকে অভিনেত্রী মানসী পারেখ

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার

হড়পা বানের তাণ্ডবে নেপালে নিখোঁজ ৩০০-র বেশি ভারতীয়, আকাশপথে উদ্ধার ১১৪ জন

‘মুখরক্ষার জন্য ও ব্যক্তিগত স্বার্থে দলবদল,’ কাকলি-সুদীপদের কটাক্ষ দিলীপের