মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল ঘটানো হবে বলে জোর জল্পনা শুরু হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচমকা বৈঠকের পরেই ওই জল্পনা দাবানলের মতো ছড়িয়েছে। চর্চা শুরু হয়েছে, মন্ত্রিসভার আসন্ন রদবদলে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাঁর জায়গায় অর্থমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন ২০১৬ সালের ‘নোটবন্দি’র রূপকার তথা রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস। অর্থ মন্ত্রক থেকে সরিয়ে নির্মলাকে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে পাঠানো হতে পারে।

রাজধানীর রাজনীতির অন্দরমহলে গত কয়েকদিন ধরেই চর্চা শুরু হয়েছে, সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগেই নিজের টিমে এক দফা পরিবর্তন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  সাংসদ হিসেবে মেয়াদ শেষ হওয়ায় জর্জ কুরিয়েন ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন। সাংসদ হিসেবে মেয়াদ শেষ হওয়ায় মন্ত্রিসভা থেকে ছুটি হচ্ছে রভনীত সিংহ বিট্টুর। তাছাড়া সামনের বছর উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের কথা মাথায় রেখে ওই রাজ্যের বেশ কয়েকজনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে সাংগঠনিক দায়িত্ব দিয়ে পাঠানো হতে পারে। তৃণমূলের বিক্ষুব্ধ তথা দলছুট সাংসদদের এক থেকে দুজনকে মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হতে পারে। আগামী ২৮ কিংবা ২৯ জুন মন্ত্রিসভার রদবদল হওয়ার সম্ভাবনা প্রবল।

সূত্রের খবর, মন্ত্রিসভার রদবদলে গুরুত্ব হারাতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর জায়গায় আসতে পারেন ৬৯ বছর বয়সী প্রাক্তন আমলা শক্তিকান্ত দাস। বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) প্রধান সচিবের দায়িত্বে রয়েছেন দুঁদে আমলা। ২০১৬ সালের ‘নোটবন্দি’ বাস্তবায়নের গুরু দায়িত্ব সামলানোর পুরস্কার হিসেবে অবসরের পরেই তাঁকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে পাঠিয়েছিলেন মোদি। ওই পদে দীর্ঘ ছয় বছর দায়িত্ব পালনের পরে শক্তিকান্তকে নিজের প্রধান সচিব  হিসেবে নিয়োগ করেন প্রধানমন্ত্রী।

জল্পনা সত্যি করে যদি শেষ পর্যন্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কুর্সিতে বসেন ৬৯ বছর বয়সী শক্তিকান্ত, তাহলে এক মাইলফলক স্পর্শ করবেন তিনি। মনমোহন সিংহ ও সিডি দেশমুখের পরে তিনিই হবেন রিজার্ভ ব্যাঙ্কের তৃতীয় গভর্নর যিনি দেশের খাজাঞ্চির দায়িত্ব সামলাবেন। সাংসদ না হওয়ার কারণে মন্ত্রী হলে ছয় মাসের মধ্যে শক্তিকান্তকে সংসদে নির্বাচিত হয়ে আসতে হবে। বিজেপি’র এক শীর্ষ নেতা জানিয়েছেন, ‘অর্থমন্ত্রী হলে শক্তিকান্তকে উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভায় নিয়ে আসা হবে। চলতি বছরের নভেম্বরেই উত্তরপ্রদেশের ১০ রাজ্যসভা আসন শূন্য হচ্ছে।’

 

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

বর্ষায় ঘরে ভ্যাপসা গন্ধ? রান্নাঘরের এই ৪ উপাদানেই মিলবে সহজ সমাধান

আর্জেন্টিনা ফাইনালে খেললে ‘নিষিদ্ধ’ হতে পারেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন, কবে মহাযুদ্ধ?

অজান্তেই ডেকে আনছেন অশুভ শক্তি! ডাইনিং টেবিলে কখনও রাখবেন না এই জিনিসগুলি

দেবশায়নী একাদশী ও চাতুর্মাসের মধ্যবর্তী সময়ে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

আজকের রাশিফল: শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন বসের, দূরে ভ্রমণের সুযোগ আসবে…

মেরিনো ম্যাজিকে বেলজিয়ামের মন ভেঙে ১৬ বছর বাদে সেমিফাইনালে স্পেন

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল