নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো কেষ্ট ঘনিষ্ঠ মলয় পিঠের, সম্ভাবনায় গ্রেফতারি

মলয় পিঠের নাম জড়াল রাজ্যের প্রাথমিক স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায়। সিবিআইয়ের হাতে এই সংক্রান্ত অকাট্য প্রমাণ এসেছে বলে সূত্রের খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়লা ও গরুপাচারকাণ্ডে সুদুর দিল্লিতে তিহার জেলের অন্দরে বন্দী জীবন কাটাচ্ছেন বীরভূম(Birbhum) জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mondol)। কবে জামিন পাবেন বা ছাড়া পাবেন তা কেউ জানেন না। এই অবস্থায় তাঁর ঘনিষ্ঠ মলয় পিঠের(Molay Pit) নাম জড়াল রাজ্যের প্রাথমিক স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায়(Primary School Teachers Recruitment Scam Case)। মলয়ের বিরুদ্ধে অভিযোগ টাকার বিনিময়ে প্রচুর বেআইনি নিয়োগের ব্যবস্থা করেছেন তিনি। সিবিআইয়ের(CBI) হাতে এই সংক্রান্ত অকাট্য প্রমাণ এসেছে বলে সূত্রের খবর। সেই সব প্রমাণ খতিয়ে দেখে এবার মলয়কে গ্রেফতারির পথে এগোতে পারে সিবিআই। অন্তত কেন্দ্রীয় এজেন্সি থেকে এমনই ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুন ‘তৃণমূলে কোনও সমাজবিরোধীর প্রয়োজন নেই – লেজ মোটা হলে অভিষেক কেটে দেবেন’, বার্তা সৌগত-নারায়ণের

বীরভূমের শিক্ষাব্যবসায়ী মলয় পিঠের সঙ্গে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠতা কারও অজানা নয়। মলয় নিজেও এব্যাপারে কোনও গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করেননি। রাজ্যে একাধিক জেলায় রয়েছে মলয়ের মালিকানাধীন বিএড কলেজ, ডিএলএড প্রতিষ্ঠান, নার্সিং ও ইঞ্জিনিয়ারিং কলেজ। ২০১১ সালে তৃণমূল রাজ্যের ক্ষমতায় আসার পরে রাজ্যের সব বেসরকারি ডিএলএড কলেজ মালিকদের সংগঠনের হর্তাকর্তা হয়ে ওঠেন মলয়। ২০১৭ সাল পর্যন্ত ওই সংগঠনে প্রশ্নাতীত প্রভাব ছিল তাঁর। এই সময়ে টাকার বিনিময়ে বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ যুবক যুবতীকে অবৈধ উপায়ে চাকরি দেন তিনি। চাকরি সংক্রান্ত লেনদেনের জেরে মানিক ভট্টাচার্যের সঙ্গেও তাঁর সুসম্পর্ক গড়ে উঠেছিল। সেই সব তথ্য এসেছে সিবিআইয়ের হাতে।

আরও পড়ুন গঙ্গা-তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে কেন্দ্রের মনোভাবে ক্ষুব্ধ রাজ্য, প্রস্তাব আসছে বিধানসভায়

ইতিমধ্যে মলয়কে একাধিকবার জেরা করেছে সিবিআই। তাঁর কাছ থেকে বহু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। এমনকী তাঁর বাড়িতে একাধিকবার তল্লাশিও চালিয়েছে সিবিআই। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর প্রকাশ্যে আসে যে গাড়িগুলি তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন তার একটি মলয় পিঠের সংস্থার নামে নথিভুক্ত। বোলপুরের বেসরকারি মেডিকেল কলেজে মলয় পিঠের নামে অনুব্রত মণ্ডল বিনিয়োগ করেছেন বলেও অভিযোগ বিরোধীদের। এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিতেও উঠে এল মলয় পিঠের নাম। এবার দেখার সিবিআই তার বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করে।

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২