‘কেষ্ট’-র জামিনের খবর আসতেই বিধানসভায় বৈঠকে বীরভূমের তৃণমূল বিধায়করা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সিবিআই মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশে  জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। আর এই আবহে এদিন বিধানসভায় অধিবেশনের পর ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঘরে বৈঠকে বসলেন বীরভূম জেলা তৃণমূলের বিধায়কেরা।  তৃণমূল সূত্রে খবর, সেখানে তাদের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ এবং নলহাটির বিধায়ক রাজু সিংহ। বৈঠকের পর সিউড়ির বিধায়ক বলেন,’ অনুব্রত মণ্ডল আমাদের হৃদয়ে রয়েছেন।‘ আবার অভিজিৎতের গলাতেও শোনা গিয়েছে একই সুর। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন,’ দলীয় কর্মীরা অনুব্রতর নেতৃত্বে কাজ করার জন্য প্রস্তুত।‘ একথায় অনুব্রত মণ্ডলের জামিনে বেশ খুশী তৃণমূল কর্মীরা।

উল্লেখ্য, ২০২২ সালে অগস্ট মাসে বীরভূমের নীচুপট্টি এলাকায় নিজের বাড়ি থেকেই গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার সুপ্রিম কোর্টের  বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ  তাঁকে জামিন দেয়। তবে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা। তাই সিবিআই মামলায় জামিন পেলেও ইডির মামলা এখনও ঝুলে রয়েছে দিল্লি হাই কোর্টে। সেই মামলায় যত দিন পর্যন্ত না অনুব্রত জামিন পাচ্ছেন, তত দিন পর্যন্ত জেলেই   অনুব্রতকে থাকতে হবে বলে জানা গিয়েছে।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা