Wayanad Landslide: ওয়ানাডে মৃতের সংখ্যা ছাড়াল ১৫০, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভূমিধসের জেরে ভয়াবহ পরিস্থিতি কেরলের ওয়ানাড জেলায়। মঙ্গলবার ভূমিধসের জেরে হু হু করে বেড়ে চলেছে নিহতের সংখ্যা। এখন পর্যন্ত  ১৫১ বাসিন্দা প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে। তবে কতজন বাসিন্দা এখন নিখোঁজ রয়েছেন তা এখন স্পষ্ট নয়।

কেরলে এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে হাওয়া অফিসের তরফে জারি হয়েছে , বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস  । জারি করা হয়েছে কমলা সতর্কতা।  এরফলে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। ইতিমধ্যেই দুর্যোগ এবং ভারী বৃষ্টির সতর্কতার কারণে বিভিন্ন এলাকায় বন্ধ হয়েছে স্কুল- কলেজ। অন্যদিকে, ভূমিধসের কারণে রাজ্যে দু’দিনের শোক পালনের ডাক দিয়েছে পিনারাই বিজয়নের সরকার।

উল্লেখ্য, লাগাতার বৃষ্টির জেরে মঙ্গলবার ভোর ৩টে নাগাদ ওয়েনাড়ের পার্বত্য এলাকায় প্রথম ধস নামার খবর সামনে আসে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। জানা গিয়েছে, বর্তমানে উদ্ধারকাজের জন্য বায়ুসেনার দু’টি হেলিকপ্টারকেও  মোতায়েন করা হয়েছে। শুধু তাই  নয় ভূমিধসগ্রস্ত এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, সংশ্লিষ্ট সব দফতর এবং বিভাগকে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে   কেরল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেএসডিএমএ) ক্ষতিগ্রস্ত এলাকায় ফায়ারফোর্স এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) টিমকে ।

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা