কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে আগামী ৭ দিন চলবে তুমুল বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেইসাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেদিনীপুর, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ,বীরভূম, মালদা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়াতে।আগামী ৭ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিছু জেলায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহ। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান।

তিনি বলেন,উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রে আগামী এক সপ্তাহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে কোথাও নতুন করে কোন সিস্টেম নেই। এখন এই মুহূর্তে গেঞ্জেটিভ ওয়েস্ট বেঙ্গলের ওপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে।এর ফলেই দক্ষিণবঙ্গে(South Bengal) গোটা এক সপ্তাহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা আমাদের রাজ্যের দুই জায়গা থেকে পাস করছে। একটি হচ্ছে পুরুলিয়া এবং অপরটি হচ্ছে সাগরের দিক থেকে পাস করছে।

বুধবার পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেইসাথে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে মেদিনীপুর, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ,বীরভূম, মালদা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়াতে। বিক্ষিপ্ত কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ। ২ অগাষ্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া , দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দার্জিলিং, কালিম্পং ,জলপাইগুড়িতে।৩ অগাষ্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিংপং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে।

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় চিন্তাভাবনা পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের