কোটাসুরের আরাধ্য দেবতা মদনেশ্বর শিব সহ গ্রামের বিভিন্ন দেব-দেবীর পুজো হল মহা ধুমধামের সাথে

Share:

নিজস্ব প্রতিনিধি,কোটাসুর: মহা ধুমধামের সাথে কোটাসুরের আরাধ্য দেবতা মদনেশ্বর শিব সহ গ্রামের বিভিন্ন দেব-দেবীর পূজো দিয়ে গ্রাম্য দেবতা পূজোর আয়োজন করলেন কোটাসুর(Kotasur) গ্রামবাসীরা। পৌরাণিক রীতিনীতি মেনে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও গ্রাম্য দেবতা পূজোর আয়োজন করেন কোটাসুর গ্রামবাসীরা। ঠিক সেই মতো মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ৩টে পর্যন্ত মদনেশ্বর শিবের রুদ্রাভিষেক ও গ্রামের বিভিন্ন দেবদেবীর পূজা দিয়ে গ্রাম্য দেবতা পূজা করা হলো আর এই অনুষ্ঠানে জমায়েত হয়েছে বিভিন্ন এলাকার কয়েক হাজার ভক্তরা।

মূলত এই পুজো শেষে চীরের ভোগ বিতরণ করা হলো ভক্তদের মাঝে। এছাড়াও মদনেশ্বর শিব মন্দিরে কংক্রিটের তৈরী নতুন নন্দী মহারাজেরও বিশেষ পুজো দেওয়া হয় বলে জানা যায় । মঙ্গলবার এই পুজোকে কেন্দ্র করে কোটাসুরের আরাধ্য দেবতা মদনেশ্বর শিবকে(Madeneswar Sib) বিভিন্ন সময় বিভিন্ন রূপে সাজিয়ে পুজো দিলেন মন্দিরের পুরোহিতরা। ভক্তদের ঢল নেমেছিল এই পুজোকে কেন্দ্র করে।

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর সর্বত্র পুরসভাগুলিতে চলছে অবৈধ দোকান হকার উচ্ছেদ অভিযান। মঙ্গলবার সন্ধ্যায় নিউ বারাকপুর পুরসভার(New Barrackpore Municipality) উদ্যোগে রেললাইন পূর্ব পাড়ে নন্দী সুইটস এর সামনে থেকে অনুভব ভবন পর্যন্ত বিভিন্ন দোকানে রাস্তায় দখলমুক্ত করে যাত্রী স্বাচ্ছন্দ্যে সুনিশ্চিত করতে অভিযান করল পুরসভার দায়িত্বপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর, আধিকারিক সহ পুর প্রতিনিধিরা।রীতিমতো জেসিপি ট্রাক্টর নিয়ে পুরসভার ৩,১৩ নং ওয়ার্ডে রাস্তায় দু ধারে বিভিন্ন দোকানে অভিনব অভিযান চালায়।

দোকানের বাইরে জায়গা দখল করে বসা মালিকদের সাথে কথাবার্তা আলোচনা করে সরিয়ে দেন পুর আধিকারিকরা। এর আগে রাস্তার দুদিকের অবৈধ দখলদার দের সরানো হয়েছিল। ফুটপাথে ভ্যান রিকশা ঠেলা গাড়ি নিয়ে ফল সবজি বিক্রেতাদের বিরুদ্ধে ও অভিযান চালিয়ে রাস্তা দখলমুক্ত করতে উদ্যোগী হয়েছিল পুরসভা

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?