জলের তলাতে সতী পীঠ কংকালী কালিতলা ,ব্রিজ ধসে ক্যানেলে ভাসল মুরগী বোঝাই গাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম:লাগামছাড়া বৃষ্টির জেরে জলের তলাতে সতী পীঠ কংকালী কালি তলা ,কোপাই সেতু ডুবে গেছে। অন্যদিকে , তিলপাড়া ড্যাম(Tilpara Dam) থেকে ৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।লাগামছাড়া বৃষ্টির জেরে অস্থায়ী ব্রিজ ধসে ক্যানেলে ভাসলো মুরগী বোঝাই গাড়ি। ঘটনার ভিডিও হলো ভাইরাল। অন্যদিকে ডুবলো সাঁইথিয়ার(Saithia) ভাষা ব্রিজ। তার জেরেই বিচ্ছিন্ন হলো সাঁইথিয়া রামপুরহাটের(Rampurhat) যোগাযোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন ।বৃষ্টিতে বীরভূমের ময়ূরাক্ষী নদীতে জল বাড়ায় ময়ূরাক্ষী নদীর উপর সিউড়ীর তিলপাড়া ব্যারেজ থেকে ৫ হাজার কিউসেক জল ছাড়া হলো। তবে জেলা প্রশাসন সূত্রে খবর, এতে ভয়ের কিছু নেই ।

তবে ময়ূরাক্ষী নদীর(Mayurakhi River) জলস্তরের উপর নজর রাখা হচ্ছে। যা জল ছাড়া হয়েছে তাতে ডুববে ময়ূরাক্ষী নদীর উপর থাকা একাধিক অস্থায়ি রাস্তা।লাগাম ছাড়া বৃষ্টির জেরে ইলামবাজারের মহিষপুর এর কাছে কোপাই নদী থেকে বেরোনো একটি কাদরের ওপর থাকা অস্থায়ী ব্রীজের উপর দিয়ে যাচ্ছিল মুরগি বোঝাই একটি চার চাকা ছোট হাতি গাড়ি। লাগাম ছাড়া বৃষ্টির জেরে নরম হয়ে যায় অস্থায়ী ব্রীজের মাটি। মুরগি বোঝাই গাড়িটি অস্থায়ী বীজের উপর চাপা মাত্রই মাটিতে নামে ধস। তার জেরেই গাড়িটি পড়ে যায় ক্যানেলে । যদিও এ যাত্রায় গাড়ি থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন গাড়ি গাড়িতে থাকা ড্রাইভার ও খালাসি। পরবর্তীকালে ঘটনার খবর পেয়ে গাড়িটিকে উদ্ধার করে পুলিশ ।

অন্যদিকে, ভারী বৃষ্টির জেরে রাতে ডুবলো সাঁইথিয়ার ফেরিঘাট(Sithia Ferighat) । আর তার জেরে সমস্যায় পড়তে হয়েছে সাইথিয়ার মানুষকে। কারণ সাঁইথিয়া থেকে রামপুরহাট বা কোটাসুর যাওয়ার দিকের যে নতুন ব্রিজ সেটির সংস্কারের কাজ চলার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। এমতাবস্থায় সাঁইথিয়া থেকে রামপুরহাট যাওয়ার একমাত্র রাস্তাটিও ডুবে যাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে সাঁইথিয়াসহ আশেপাশে এলাকার মানুষকে । কারণ এই ভাসাব্রিজ ডুবে যাওয়ায় সাঁইথিয়া থেকে রামপুরহাট যেতে গেলে প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পাড়ি দিয়ে ঘুর পথে যেতে হচ্ছে।

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?