DVC জল ছাড়া শুরু করতেই কুণালের ট্যুইট তোপ, বন্যা ঠেকাতে বৈঠক মুখ্যসচিবের

জল ছাড়া শুরু করেছে DVC। সবমিলিয়ে ৭০ হাজার কিউসেক জল এবার দামোদর আর মুণ্ডেশ্বরী হয়ে নামবে নীচের দিকে। তবে এখনই বিপদের আশঙ্কা নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপ সরে যাচ্ছে বাংলা থেকে। এখন তা রয়েছে বিহার আর ঝাড়খণ্ডের ওপর। আগামী ৪৮ ঘন্টায় তা আরও সরে চলে যাবে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের দিকে। কিন্তু তার আগে ভাল বৃষ্টি ঝরাবে ঝাড়খণ্ডের বুকে। আর কে না জানে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হলেই সেই জল নেমে এসে ডোবায় বাংলার বিস্তীর্ণ এলাকাকে। এবারেও সেই একই ছবি দেখা যাবে খুব শীঘ্রই। শনিবার বৃষ্টি কিছুটা কমেছে দক্ষিণবঙ্গে। কিন্তু গত ৩ দিনের টানা বৃষ্টিতে ঝাড়খণ্ড বা রাজ্যের পশ্চিমাঞ্চল থেকে আসা সব নদীতেই বেড়েছে জলস্তর। এই অবস্থায় জল ছাড়া(Water Releasing from Barrage) শুরু করেছে DVC-ও। গতকাল বিকালে দুর্গাপুরের জলাধার(Durgapur Barrage) থেকে তাঁরা ছেড়েছে ২০ হাজার কিউসেক জল। এদিন বিকালে আরও ৫০ হাজার কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সবমিলিয়ে ৭০ হাজার কিউসেক(70 Thousand Cusec) জল এবার দামোদর আর মুণ্ডেশ্বরী হয়ে নামবে নীচের দিকে। যার জেরে হুগলি জেলার আরামবাগ মহকুমা এবং হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমায় সতর্কতা জারি করা হয়েছে। এই অবস্থায় তৃণমূলের নেতা কুণাল ঘোষ(Kunal Ghosh) ট্যুইট করে নিশানা বানালেন DVC-কে।

আরও পড়ুন পুজোর আগেই মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন হতে চলেছে অজয়ের ওপর নির্মীয়মান নয়া সেতুর

কী লিখেছেন কুণাল? এদিন তৃণমূলের এই প্রাক্তন রাজ্যসভার সাংসদ তাঁর ট্যুইটে লিখেছেন, ‘ডিভিসি আবার জল ছাড়লো ম্যানমেড বন্যা করাতে। গ্রীষ্মে কৃষি, সেচে জল চাইলে দেয় না। ঝাড়খণ্ডে বর্ষায় জল বাড়ে, তখন জল ছেড়ে বিপদ বাড়ায়। এরমধ্যে পরশু অমাবস্যায় ভরা কোটাল। ডিভিসি ফের বাংলাকে বিপদে ফেলছে।@MamataOfficial পরিস্থিতিতে নজর রাখছেন।’ ঘটনা হচ্ছে, শুধু ডিভিসি নয়, জল ছাড়া হচ্ছে ময়ূরাক্ষী জলাধার, কংসাবতী জলাধার, অজয়ের জলাধার, কোপাইয়ের জলাধার, ব্রাহ্মণীর জলাধার, দ্বারকেশ্বরের জলাধার থেকেও। জল ছাড়া হচ্ছে শিলাবতীর জলাধার থেকেও। তবে এদের পরিমাণ ডিভিস্যার ছাড়া জলের সমান নয়। ডিভিসি জল ছাড়লেও আপাত ভাবে বন্যার সম্ভাবনা নেই। কিন্তু ডিভিসি আরও জল ছাড়লে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে হুগলি ও হাওড়া জেলায়। তবে বিভিন্ন ব্যারাজ থেকে জল ছাড়ার প্রভাব এখনও সে ভাবে দেখা যাচ্ছে না।

আরও পড়ুন প্যারিসে পদক জয়ের হ্যাটট্রিক হল না মনুর, যুদ্ধ থামল চতুর্থ হয়ে

ডিভিসির দাবি, ৭০ হাজার কিউসেক জল ছাড়া হলেও বিপদসীমার ঊর্ধ্বে তা যায়নি। ব্যারেজের নিম্নভাগে বন্যাপ্লাবিত হওয়ার আশঙ্কা এখনও নেই। তবে ঝাড়খণ্ডে এখনই বৃষ্টিপাত কমার কোনও সম্ভাবনা নেই। নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে সেখানে নাগাড়ে বৃষ্টিপাত হচ্ছে। তাই আগে থেকেই সতর্ক ডিভিসি কর্তৃপক্ষ। ড্যামে প্রচুর জল জমা রয়েছে। ফলে টানা বৃষ্টি বলে বেশি পরিমাণ জল ছাড়তে হবে ডিভিসিকে। সেই জল দামোদর আর মুণ্ডেশ্বরী দিয়ে নেমে আসবে। ভাসবে হাওড়া আর হুগলি। এই আবহে আজ জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব। জেলাস্তরের পাশাপাশি মহকুমাস্তরেও কন্ট্রোল রুম চালু করতে নির্দেশ দিয়েছে নবান্ন। বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত থাকতে বলা হয়েছ। ত্রাণ সামগ্রী এবং অন্যান্য জরুরি ব্যবস্থা প্রস্তুত রাখারও নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। পাশাপাশি রাজ্যের সঙ্গে কথা না বলে বা সেচ দফতরের সঙ্গে সমন্বয় না রেখে যাতে ডিভিসি জল না ছাড়ে সেটাও বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যসচিব। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, আলিপুরদুয়ার জেলা প্রশাসনকে বিশেষ ভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যসচিবের তরফে। আসানসোল নিয়ে সজাগ থাকতে বলা হয়েছে জেলাকে।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫