শেখ হাসিনার বৈঠকের প্রস্তাব প্রত্যাখান আন্দোলনকারীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এক সময়ে আন্দোলনকারীদের ‘রাজাকার’ (দেশদ্রোহী) আখ্যা দিয়েছিলেন তিনি। আন্দোলন ভাঙতে পুলিশকে লেলিয়ে দিয়েছিলেন। কিন্তু তা ব্যুমেরাং হয়ে ফিরেছে।  বরং দলমত নির্বিশেষে  দেশের সাধারণ মানুষের সমর্থন পেয়েছেন আন্দোলনকারীরা। ঘরে ও বাইরে প্রবল চাপের মুখে শনিবার সুর নরম করে কোটা আন্দোলনকারীদের বৈঠকে বসার প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ওই প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখান করলেন কোটা আন্দোলনকারীরা। শনিবার কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ‘সরকারের সঙ্গে বৈঠকে বসার প্রশ্নই নেই।’   

কোটা আন্দোলন ঘিরে গতকাল শুক্রবার থেকে ফের অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ। হবিগঞ্জে পুলিশের গুলিতে এক নিরীঃ যুবকের মৃত্যু হয়েছে। খুলনায় এক হিন্দু পুলিশ কর্মীকে পাল্টা পিটিয়ে মেরেছেন বিক্ষোভকারীরা। সিলেটে পুলিশের গুলিতে দুই সাংবাদিক ও এক শিশু জখম হয়েছে। পুলিশের এমন আচরণের প্রতিবাদে গর্জে উঠেছেন দেশের আমজনতা। আর তাতেই চাপে পড়ে এদিন সকালে আন্দোলনকারীদের বৈঠকে বসার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পেশাজীবী সমন্বয় পরিষদের নেতৃত্বের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘ গণভবনের (প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন) দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই। তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।’

কিন্তু প্রধানমন্ত্রীর বৈঠকের প্রস্তাব খারিজ করে দিয়েছেন কোটা আন্দোলনকারীরা। অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এক বিবৃতিতে বলেছেন, ‘সরকারের কাছে বিচার চাওয়া বা সংলাপে বসার সুযোগ আর নেই। ক্ষমা চাওয়ার সময়ও পার হয়ে গিয়েছে। যখন সময় ছিল, তখন সরকার ব্লক রেইড দিয়ে শিক্ষার্থীদের গ্রেফতার করেছে, নির্যাতন করেছে। আখতার হোসেন, আরিফ সোহেলসহ রাজবন্দিদের কারাগারে রেখে আমরা কোনও ধরনের সমঝোতায় যাব না।’ সরকার আন্দোলন দমাতে যে চেষ্টার কসুর করেনি সে কথা উল্লেখ করে বিবৃতিতে নাহিদ বলেন, ‘গত ১৯ জুলাই আমরা কার্ফু ভঙ্গ করে শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলাম। আমাদের সে বক্তব্য কোনও মিডিয়ায় প্রচার করতে দেওয়া হয়নি। সে রাতে আমাকে তুলে নিয়ে নির্মম অত্যাচার করা হয়। শাটডাউন অব্যাহত রাখার ঘোষণার জন্য এবং আন্দোলন প্রত্যাহার ও সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য জবরদস্তি করা হয়।’

 

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪